Pc Academics | পুজোর আগেই বেহাল দশা! চাকরি হারানোর আশঙ্কায় বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ কম্পিউটার শিক্ষকদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উৎসবের আনন্দ ম্লান হওয়ার জোগাড়। পুজো মিটলেই রুটি-রোজাগারে টান পড়ার আশঙ্কায় সোমবার কলকাতার রাজপথ কাঁপালেন রাজ্যের সরকার ও সরকারপোষিত স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা (Pc Academics)। বেসরকারি সংস্থার মাধ্যমে চাকরি যাওয়া এবং বেতন হ্রাসের প্রতিবাদে এদিন করুণাময়ী থেকে শুরু হওয়া মিছিল সোজা গিয়ে আছড়ে পড়ে বিকাশ ভবনের সামনে। পুলিশের ব্যারিকেড ঠেলে রাস্তায় […]

আরও পড়ুন

SSC | বাতিল আগের সব প্যানেল ও ওয়েটিং লিস্ট! একঝটকায় বদলে গেল একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর মোড় আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আদালতের নির্দেশিকা এবং রাজ্য সরকারের নতুন সংরক্ষণ বিধিকে মান্যতা দিয়ে অতীতে প্রকাশিত সমস্ত ইন্টারভিউ তালিকা, সুপারিশপত্র, চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট পুরোপুরি বাতিল করে দিল কমিশন। আর এই নিয়মের কড়াকড়িতে তালিকা থেকে এক ধাক্কায় ছিটকে […]

আরও পড়ুন

Bardhaman | প্রযুক্তির ছোঁয়ায় বদলেছে পড়াশোনা, জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য মনোনীত বর্ধমানের পলাশ চৌধুরী

বর্ধমান: বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে প্রযুক্তিকে হাতিয়ার করে খুদে পড়ুয়াদের কাছে শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলেছেন বর্ধমানের শিক্ষক পলাশ চৌধুরী। তাঁর উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং পড়ুয়াদের পুষ্টি নিয়ে বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি মিলল এবার জাতীয় স্তরে। জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন বর্ধমান (Bardhaman) শহরের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। এবছর […]

আরও পড়ুন
Mathabhanga | কাঠগড়ায় শিক্ষক, রায়দানে বিচারকের ঐতিহাসিক বার্তা: “শিক্ষকের শাসনেই আমরা আজকের এই জায়গায়”

Mathabhanga | কাঠগড়ায় শিক্ষক, রায়দানে বিচারকের ঐতিহাসিক বার্তা: “শিক্ষকের শাসনেই আমরা আজকের এই জায়গায়”

মাথাভাঙ্গা: ছাত্রকে শাসনের অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হল এক শিক্ষককে। কিন্তু সেই আদালত কক্ষই শেষ পর্যন্ত হয়ে উঠল শিক্ষকের প্রতি সম্মান ও সমর্থনের মঞ্চ। সম্প্রতি মাথাভাঙ্গা (Mathabhanga) হাইস্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তীর বিরুদ্ধে এক ছাত্রের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। শুক্রবার তাঁকে মাথাভাঙ্গা আদালতে হাজির করা হলে এসিজেএম শিভম মিশ্র অভিযোগপত্র দেখে অসন্তোষ প্রকাশ […]

আরও পড়ুন
Delhi Scholar | ‘যত ইচ্ছে কাঁদো’, বলেছিলেন শিক্ষকেরা! দিল্লিতে আত্মঘাতী পড়ুয়া

Delhi Scholar | ‘যত ইচ্ছে কাঁদো’, বলেছিলেন শিক্ষকেরা! দিল্লিতে আত্মঘাতী পড়ুয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তরুণ ছাত্রের(Delhi Scholar) আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় দিল্লির একটি বেসরকারী স্কুল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে সে জানিয়েছে, স্কুল শিক্ষকেরা তাকে প্রায়ই নানা কারণে বকাঝকা করতেন। এর ফলেই সে মানসিক অবসাদে ভুগছিল। […]

আরও পড়ুন
Alipurduar | কালচিনির স্কুলে ৪ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ভারপ্রাপ্ত শিক্ষক

Alipurduar | কালচিনির স্কুলে ৪ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ভারপ্রাপ্ত শিক্ষক

সমীর দাস, কালচিনি : স্কুলের চার ছাত্রী একযোগে ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দক্ষিণ সাতালি এলাকার একটি সরকারি স্কুলে। সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ওই পড়ুয়ারা বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেরাই ১০০ নম্বরে অভিযোগ জানায়। তারপর পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীরা লিখিত অভিযোগ দায়ের করার পর কালচিনি থানার পুলিশ […]

আরও পড়ুন
SSC | ‘ওখানে যাঁরা আছেন তাঁদের অনেকেই হয়তো অযোগ্য,’ চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য ব্রাত্যর

SSC | ‘ওখানে যাঁরা আছেন তাঁদের অনেকেই হয়তো অযোগ্য,’ চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য ব্রাত্যর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে গিয়েছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। মঙ্গলবার সকালেও চলছে প্রতিবাদ। কথা ছিল সোমবার ‘যোগ্য-অযোগ্য’র তালিকা প্রকাশ করবে এসএসসি। কিন্তু কোনও তালিকাই প্রকাশিত হয়নি। আর কথা দিয়ে কথা না রাখায় এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে রাতভর ধর্না চালিয়ে যান ‘যোগ্য’ শিক্ষকরা। সোমবার রাতে আচার্য সদনের সামনে […]

আরও পড়ুন
পুরুষ হওয়াই কাল! ১৮ বছর শিক্ষকতার পর চাকরি খোয়াতে হল পুরুলিয়ার প্রৌঢ়কে

পুরুষ হওয়াই কাল! ১৮ বছর শিক্ষকতার পর চাকরি খোয়াতে হল পুরুলিয়ার প্রৌঢ়কে

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: পুরুষ হওয়াই কাল হল! মেয়েদের স্কুলে ১৮ বছর ধরে পার্ট-টাইম টিচার হিসাবে ছাত্রী পড়ানোর পর হটাৎ করে চাকরি গেল ওই শিক্ষকের। পুরুলিয়ার হুড়া থানার লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) স্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা মাহান্তি ওই শিক্ষককে জানান, তাঁকে রেজিগনেশন দিতে হবে। সেই সঙ্গে আর স্কুলে না আসার কথা বলেন। তিনি […]

আরও পড়ুন
শিক্ষক হওয়ার স্বপ্ন দেখবে না বাংলা

শিক্ষক হওয়ার স্বপ্ন দেখবে না বাংলা

দীপ সাহা যতবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, ততবার উত্তর চব্বিশ পরগনার সেই তরুণীর মুখটা ভেসে উঠছে। কৃষ্ণমৃত্তিকা নাথ। স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ইউনিভার্সিটি টপার। গোল্ড মেডেল পেয়েছেন রাজ্যপালের কাছ থেকে। কিন্তু বিচারপতির কলমের এক খোঁচায় আজ তিনি রাস্তায়। মিশে গিয়েছেন অযোগ্যের ভিড়ে। কৃষ্ণমৃত্তিকা একদিন স্বপ্ন দেখতেন, শিক্ষকতা করবেন। সমাজে শিক্ষার দ্যুতি ছড়াবেন। কিন্তু হায় […]

আরও পড়ুন