আইপিএলই খুলবে জাতীয় দলের দরজা! নিজের সেরাটা দিতে চান রনজি সেরা কাশ্মীরি পেসার

আইপিএলই খুলবে জাতীয় দলের দরজা! নিজের সেরাটা দিতে চান রনজি সেরা কাশ্মীরি পেসার

ঘরোয়া মরশুমে দুরন্ত পারফরম্যান্স। জম্মু-কাশ্মীরের রনজি জয়ের নেপথ্যে অন্যতম নায়ক তিনি। আকিব নবি। যাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে চর্চা চলছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নামবেন। নবি নিজের লক্ষ্যে ঠিক করে ফেলেছেন। ঘরোয়া মরশুমের পর এবার আইপিএলেও দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে ভারতীয় দলে সুযোগ পেতে চান। দিল্লি তাঁকে ৮.৪০ কোটি দিয়ে কিনেছে। তবে নবির কাছে অর্থ নয়, […]

আরও পড়ুন
ফিক্সিংয়ে নাম জড়ানো থেকে ‘পুনর্জন্ম’, জম্মু-কাশ্মীরের সাফল্যের নেপথ্যে কোচ অজয়

ফিক্সিংয়ে নাম জড়ানো থেকে ‘পুনর্জন্ম’, জম্মু-কাশ্মীরের সাফল্যের নেপথ্যে কোচ অজয়

প্রথমবার রনজি চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে জম্মু ও কাশ্মীর। আকিব নবি, শুভম পুণ্ডির, আবদুল সামাদদের উত্থানের নেপথ্যে রয়েছেন কোচ অজয় শর্মা। দেশের হয়ে এক টেস্ট এবং ৩১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সময়টা যদি নব্বইয়ের দশকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়, দেখা যাবে কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, শচীন তেণ্ডুলকরদের সঙ্গে খেলছেন তিনি। তাঁকেই আবার ম্যাচ ফিক্সিং […]

আরও পড়ুন
জম্মু-কাশ্মীরের ‘ভাগাভাগি’ ঘুচতেই সাফল্য, আকিবদের রনজি ফাইনালে ওঠার রহস্য ফাঁস ইরফানের

জম্মু-কাশ্মীরের ‘ভাগাভাগি’ ঘুচতেই সাফল্য, আকিবদের রনজি ফাইনালে ওঠার রহস্য ফাঁস ইরফানের

৬৭ বছর ধরে ক্রিকেট খেলছে জম্মু-কাশ্মীর। এবার তারা রনজি চ্যাম্পিয়নের খেতাব থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে। আকিব নবি-আবদুল সামাদদের এহেন অভাবনীয় পারফরম্যান্স দেখে মুগ্ধ গোটা দেশের ক্রিকেটমহল। কিন্তু কোন মন্ত্রে চমকে দেওয়া পারফরম্যান্স করল জম্মু-কাশ্মীর? খোলসা করলেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইরফান পাঠান। জানালেন, জম্মু-কাশ্মীর ক্রিকেটের একটা ‘বিশেষত্ব’ ঘোচানোর পরেই এসেছে সাফল্য। আরও পড়ুন: ২০১৮ সালে মেন্টর […]

আরও পড়ুন
‘তিনশোর আক্ষেপ মাথায় রাখছি না’, রনজির সেমির ভাবনা শুরু ২৯৯ রানে আউট হওয়া সুদীপের

‘তিনশোর আক্ষেপ মাথায় রাখছি না’, রনজির সেমির ভাবনা শুরু ২৯৯ রানে আউট হওয়া সুদীপের

রনজি ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ২৯৯ রানে আউট হয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এক রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হারিয়ে বসে পড়েছেন মার্টিন ক্রো-মতো কিংবদন্তির পাশে। তবে তা নিয়ে হতাশা নেই। বরং তিনি অখুশি অন্য কারণে! সব কিছু নিয়ে সোমবার কল্যাণীতে ‘সংবাদ প্রতিদিন’-কে সাক্ষাৎকার দিলেন সুদীপ ঘরামি। আরও পড়ুন: প্রশ্ন: কোয়ার্টার ফাইনালে ৯৩০ মিনিট ব্যাটিং […]

আরও পড়ুন
চাপের মুখে দুরন্ত ডবল সেঞ্চুরি সুদীপের, রনজিতে সেমির স্বপ্নে বিভোর বাংলা

চাপের মুখে দুরন্ত ডবল সেঞ্চুরি সুদীপের, রনজিতে সেমির স্বপ্নে বিভোর বাংলা

একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলার। একটা সময় মনে হচ্ছিল, বড় লিড না পেয়ে যায় অন্ধ্র! তবে সেসব আশঙ্কা দূর করে সুদীপ ঘরামির লড়াকু ডবল সেঞ্চুরিতে ভর করে সেমির স্বপ্নে বিভোর বঙ্গ ব্রিগেড। তৃতীয় দিনের শেষে ইতিমধ্যেই ১২৩ রানে লিড নিয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। আরও পড়ুন: ২৬ বছরের এই ক্রিকেটার দ্বিতীয় দিন নট আউট […]

আরও পড়ুন
টিম ইন্ডিয়ার ফেরার প্রত্যাশাই সেরাটা বের করে আনে? বাংলাকে জিতিয়ে মুখ খুললেন শাহবাজ

টিম ইন্ডিয়ার ফেরার প্রত্যাশাই সেরাটা বের করে আনে? বাংলাকে জিতিয়ে মুখ খুললেন শাহবাজ

বাংলা টিমে হালফিলে সেরা অলরাউন্ডারের নাম নিশ্চিতভাবেই শাহবাজ আহমেদ। নিজেদের তিনটে উইকেট দ্রুত পড়ে যাওয়াই হোক বা প্রতিপক্ষের জুটি জমাট হওয়া- প্রতিকূল পরিস্থিতিতে তাঁরই খোঁজ পড়ে। লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ফের একবার নিজের ‘ওজন’ বোঝালেন বঙ্গ অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে হলেন ম্যাচের সেরা। তারপর ফোনে ‘সংবাদ প্রতিদিন‘-এর প্রশ্নের জবাবও দিলেন শাহবাজ। আরও পড়ুন: […]

আরও পড়ুন
আকাশ-শাহবাজের দাপুটে বোলিং, রনজিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

আকাশ-শাহবাজের দাপুটে বোলিং, রনজিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

রনজিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা। বৃহস্পতিবার ব্যাটিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত তাঁর ৮৬ রান অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। প্রথম ইনিংসে বাংলার ইনিংস শেষ হয় ১৯৩ রানে। এরপর আকাশ দীপ এবং শাহবাজ আহমেদের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র ১০০ রানে ভেঙে পড়ে হরিয়ানার ব্যাটিং। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ১৫৫ […]

আরও পড়ুন
শামির ‘পাঞ্জায়’ সার্ভিসেসের বিরুদ্ধে দাপুটে জয়, বোনাস পয়েন্ট নিয়ে জিতে রনজির নক আউটে বাংলা

শামির ‘পাঞ্জায়’ সার্ভিসেসের বিরুদ্ধে দাপুটে জয়, বোনাস পয়েন্ট নিয়ে জিতে রনজির নক আউটে বাংলা

চতুর্থ দিনের শুরুতেই জয় ছিনিয়ে নিল বাংলা। রনজি ট্রফিতে সার্ভিসেসকে ইনিংস ও ৪৬ রানে হারালেন অভিমন্যু ঈশ্বরণরা। যার ফলে বোনাস পয়েন্ট নিয়ে রনজির নকআউট নিশ্চিত করে ফেলল বাংলা। মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমারদের গতির আগুনে ছারখার হয়ে গেল সার্ভিসেসের ব্যাটিং। শনিবারই লক্ষ্মীরতন শুক্লর দলের জয়ের দেওয়াল লিখন স্পষ্ট ছিল। রবি-সকালে কল্যাণীতে […]

আরও পড়ুন
সুদীপের সেঞ্চুরি, অভিমন্যুর লড়াকু ইনিংস, রনজিতে প্রথম দিন চালকের আসনে বাংলা

সুদীপের সেঞ্চুরি, অভিমন্যুর লড়াকু ইনিংস, রনজিতে প্রথম দিন চালকের আসনে বাংলা

বৃহস্পতিবার কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচে নেমেছিলেন অনুষ্টুপ মজুমদার। স্বাভাবিকভাবেই নজরে ছিলেন তিনি। হালফিলে বঙ্গ ক্রিকেটে তিনিই ‘ক্রাইসিস ম্যান’। তবে শততম ম্যাচে তিনি বড় ইনিংস খেলতে না পারলেও সুদীপ চট্টোপাধ্যায়ের অপরাজিত সেঞ্চুরি এবং অভিমন্যু ঈশ্বরণের লড়াকু ইনিংসের সৌজন্যে চালকের আসনে বাংলা। প্রথম দিনের শেষে বঙ্গ ব্রিগেডের রান ৪ উইকেটে ৩৪০। আরও পড়ুন: […]

আরও পড়ুন
দু’বার বল মেরে আউট ব্যাটার, বিরল ঘটনা রনজিতে, ‘গলি ক্রিকেটে’র সঙ্গে তুলনা অশ্বিনের

দু’বার বল মেরে আউট ব্যাটার, বিরল ঘটনা রনজিতে, ‘গলি ক্রিকেটে’র সঙ্গে তুলনা অশ্বিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাচ নয়, বোল্ড নয়, স্টাম্প কিংবা এলবিডব্লিউ-ও নয়। তবুও ব্যাটার ফিরে গেলেন সাজঘরে। আউট হয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে রনজি ট্রফিতে। মেঘালয় বনাম মণিপুর ম্যাচে এমন ‘বিরল’ আউট নিয়ে জোর চর্চা চলছে। আর একে ‘গলি ক্রিকেটে’র সঙ্গে তুলনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।  কে এমন ‘উদ্ভট’ […]

আরও পড়ুন
বাংলার দাপটে বেলাইন রেল, রনজিতে ৭ পয়েন্ট এল অনুষ্টুপদের ঝুলিতে

বাংলার দাপটে বেলাইন রেল, রনজিতে ৭ পয়েন্ট এল অনুষ্টুপদের ঝুলিতে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ পয়েন্টের স্বপ্নপূরণ হল বাংলার। মঙ্গলবার মাঠে নেমেই কার্যত চোখের পলকে রেলওয়েজের পাঁচ উইকেট তুলে নেন বোলাররা। এক ইনিংস এবং ১২০ রানের বিরাট ব্যবধানে রেলওয়েজকে বেলাইন করে দিল বঙ্গ ব্রিগেড। সব মিলিয়ে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স অনুষ্টুপ মজুমদার-শাহবাজ আহমেদদের। একাই সাত উইকেট তুলে নিয়ে বাংলার ৭ পয়েন্টের স্বপ্ন পূরণ করলেন শাহবাজ। প্রথমে […]

আরও পড়ুন
অনুষ্টুপের সেঞ্চুরি, শাহবাজের লড়াই, ধাক্কা সামলে রেলওয়েজের বিরুদ্ধে স্বস্তিতে বাংলা

অনুষ্টুপের সেঞ্চুরি, শাহবাজের লড়াই, ধাক্কা সামলে রেলওয়েজের বিরুদ্ধে স্বস্তিতে বাংলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা ম্যাচের ব্যর্থতা ভুলে রেলকে বেলাইন করার লক্ষ্য নিয়ে শনিবার সুরাটের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে রনজি ম্যাচে নেমেছিল বাংলা। তবে ম্যাচের শুরুতে বেকায়দায় পড়ল খোদ বাংলা। ধুঁকতে থাকা বাংলাকে টেনে তোলার কাজটা করলেন অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ। তাঁদের পালটা মারে প্রথম দিনের শেষে ৫ উইকেটে ২৭৩ রান করে স্বস্তিতে বাংলা। মরশুমের […]

আরও পড়ুন
শুরুর ধাক্কা সামলে পালটা লড়াই হনুমার, উইকেটহীন শামি, বাংলা কি পাবে ৩ পয়েন্ট?

শুরুর ধাক্কা সামলে পালটা লড়াই হনুমার, উইকেটহীন শামি, বাংলা কি পাবে ৩ পয়েন্ট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা কি ৩ পয়েন্ট পাবে? বাংলা বনাম ত্রিপুরা ম্যাচ এমন একটা জায়গায়, তৃতীয় দিনের শেষে এই প্রশ্ন উঠতে বাধ্য। বঙ্গ ব্রিগেডের পয়েন্ট প্রাপ্তির সামনে বাধা হয়ে দাঁড়িয়ে হনুমা বিহারি। শুরুতে মহম্মদ কাইফের ভয়ানক স্পেলের ঝটকা সামলে দিনের শেষে সেঞ্চুরি করে অপরাজিত তিনি। তবে শামি এদিন উইকেটহীন। বাংলার ৩৩৬ রানের জবাবে ত্রিপুরার […]

আরও পড়ুন
ছিল না কোচ, স্কুল শিক্ষকতা থেকে ৬ মাসের ছুটি নিয়ে ক্রিকেটে, রনজিতে সেঞ্চুরি নাগাল্যান্ডের ব্যাটারের

ছিল না কোচ, স্কুল শিক্ষকতা থেকে ৬ মাসের ছুটি নিয়ে ক্রিকেটে, রনজিতে সেঞ্চুরি নাগাল্যান্ডের ব্যাটারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে কতরকম ভাবে রূপকথা লেখা হয়। স্কুলশিক্ষকতা মাত্র ৬ মাসের জন্য ছুটি নিয়ে বাইশ গজে নেমেছিলেন। সেখান থেকে আর ফিরে আসার এখনও পর্যন্ত দরকার হয়নি। রনজিতে সেঞ্চুরি করে রূপকথা লিখলেন নাগাল্যান্ডের ব্যাটার ইমলিওয়াতি লেমতুর। কোনও কোচ ছিল না। ২০১১-এ ভারতের বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণাকে শক্তি করে বাইশ গজে নেমে পড়েছিলেন। তামিলনাড়ুর […]

আরও পড়ুন
বল হাতে ‘ছক্কা’ শাহবাজের, ব্যাটে জবাব অনুষ্টুপের, তৃতীয় দিনের শেষে অ্যাডভান্ডেজ বাংলা

বল হাতে ‘ছক্কা’ শাহবাজের, ব্যাটে জবাব অনুষ্টুপের, তৃতীয় দিনের শেষে অ্যাডভান্ডেজ বাংলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিতে তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা। শাহবাজ আহমেদ, মহম্মদ শামির দাপটে অল্প রানে গুটিয়ে যায় গুজরাট। ১১২ রানের লিড পায় বাংলা। জবাবে ব্যাট করতে নেমে অভিমন্যুদের স্কোর ৬ উইকেটে ১৭০। অর্থাৎ ২৮২ রানে এগিয়ে বাংলা।  ১০৭/৭ অবস্থায় তৃতীয় দিনের খেলা শুরু করে গুজরাট। শুরুতেই চিন্তন গাজার উইকেট হারায় তারা। তাঁকে […]

আরও পড়ুন
জাতীয় দলে ব্রাত্য জাদেজার মন ঘরোয়া ক্রিকেটে! রনজিতে কাদের হয়ে খেলবেন?

জাতীয় দলে ব্রাত্য জাদেজার মন ঘরোয়া ক্রিকেটে! রনজিতে কাদের হয়ে খেলবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে আর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। বাদ পড়েও সম্প্রতি তিনি বলেছিলেন, বিশ্বকাপ খেলতে চান। সেই কারণে বিশ্রাম নয়, রনজির মঞ্চ বেছে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। জানা গিয়েছে, নিজেই সৌরাষ্ট্রর হয়ে রনজি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।  সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। শনিবার রনজি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে […]

আরও পড়ুন
শচীন-কোহলিদেরও নেই! রনজি অভিষেকে দ্বিশতরানে অনন্য নজির গোয়ার ক্রিকেটারের

শচীন-কোহলিদেরও নেই! রনজি অভিষেকে দ্বিশতরানে অনন্য নজির গোয়ার ক্রিকেটারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকার জন্ম দেয় রনজি ট্রফি। এ কথা প্রমাণিত হল ফের। প্রথম শ্রেণির এই ঘরোয়া প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে গোয়া এবং চণ্ডীগড়। সেই ম্যাচে অনন্য নজির গড়েছেন অভিনব তেজরানা। ঘরোয়া ক্রিকেটে অভিষেক ম্যাচে নেমেই দ্বিশতরানে ইতিহাস গড়লেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার। এমন রেকর্ড কিন্তু শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলিদেরও নেই।  গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের […]

আরও পড়ুন
সেঞ্চুরি মিস সুদীপের, উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেল বাংলা

সেঞ্চুরি মিস সুদীপের, উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেল বাংলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজিতে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা। উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে বাংলার রান ৬ উইকেটে ২৭৪। ফলে ৬১ রানের লিড পেয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। অসাধারণ ইনিংস খেলেছেন সুদীপ চট্টোপাধ্যায় এবং সুমন্ত গুপ্ত। তাঁদের জুটিই একটা সময় চাপে পড়ে যাওয়া বাংলাকে ‘উদ্ধার’ করে।  স্কোর লাইন ৮/১ অবস্থায় দ্বিতীয় দিনের খেলা শুরু করে […]

আরও পড়ুন
মুকুটে আরও এক পালক! দল ঘোষণা হতেই সর্বকনিষ্ঠ হিসাবে রনজিতে ইতিহাস বৈভবের

মুকুটে আরও এক পালক! দল ঘোষণা হতেই সর্বকনিষ্ঠ হিসাবে রনজিতে ইতিহাস বৈভবের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক নতুন পালক ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশীর মুকুটে। বুধবার থেকে রনজি ট্রফির প্লেট লিগে অভিযান শুরু করতে চলেছে বিহার। তার আগে সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল বৈভবের নাম। আগামী দু’টি ম্যাচে বিহারের সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ সহ-অধিনায়ক হিসাবে রনজি ট্রফির ইতিহাসে নজিরও গড়ে ফেলল সে। […]

আরও পড়ুন
চোট সারিয়ে মাঠে নামতে তৈরি, কোন টুর্নামেন্টে কামব্যাক হচ্ছে পন্থের?

চোট সারিয়ে মাঠে নামতে তৈরি, কোন টুর্নামেন্টে কামব্যাক হচ্ছে পন্থের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব কিছু ঠিকঠাক চললে, চলতি মাসের শেষ দিকে রনজি ট্রফি খেলতে নেমে পড়বেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। যিনি পায়ের পাতার হাড় ভাঙার পর জাতীয় দলের বাইরে। গত ইংল্যান্ড সিরিজে ব্যাটিংয়ের সময় ক্রিস ওকসের বলে পায়ের পাতার হাড় ভেঙে যায় ঋষভের। যে কারণে তাঁর পক্ষে এশিয়া কাপ খেলা সম্ভব হয়নি। ওয়েস্ট ইন্ডিজের […]

আরও পড়ুন
রনজিতে ‘সহজ’ প্রতিপক্ষ, অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার

রনজিতে ‘সহজ’ প্রতিপক্ষ, অতীত ভুলে এবার নতুন লক্ষ্য টিম বাংলার

স্টাফ রিপোর্টার: ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করেছে ভারতীয় বোর্ড। দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। তারপর ইরানি ট্রফি।রনজি ট্রফি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। গতবারের মতো এবারও রনজি হবে দুটো পর্যায়ে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২২ জানুয়ারি থেকে। কোন গ্রুপে কোন দল রয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে বোর্ড। রনজির নকআউট পর্ব শুরু […]

আরও পড়ুন
রনজিতে অবনমন চালু করছে বোর্ড, ঘোষিত আগামী মরশুমে ঘরোয়া ক্রিকেটের সূচি

রনজিতে অবনমন চালু করছে বোর্ড, ঘোষিত আগামী মরশুমে ঘরোয়া ক্রিকেটের সূচি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের আগামী মরশুমের সূচি জানিয়ে দিল বিসিসিআই। যেখানে রনজি ট্রফিতে আছে বিরাট বদল। এছাড়া নতুন পদ্ধতি চালু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। শনিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। ২০১৮-১৯ মরশুমে রনজি ট্রফিতে ৯টি দল ছিল। যার মধ্যে উত্তর-পূর্বের একটি দলও ছিল। মেঘালয়ে রনজি ট্রফিতে খেললেও গত মরশুমের […]

আরও পড়ুন
আরসিবিকে প্লে অফে তুলেও মিলছে না সুযোগ! দলবদলের পথে জিতেশ

আরসিবিকে প্লে অফে তুলেও মিলছে না সুযোগ! দলবদলের পথে জিতেশ

আলাপন সাহা: রজত পাতিদার ইম্প্যাক্ট সাব হিসেবে খেলছেন। যার ফলে আরসিবির অধিনায়কত্বের ব্যাটন সামলাতে হচ্ছে জিতেশ শর্মাকে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন। ওই ইনিংস না হলে আরসিবি লিগ টেবিলে প্রথম দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলত কি না সেটা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। ওই ইনিংসের পর ভারতীয় ক্রিকেটমহলেও জিতেশকে নিয়ে ভালোরকম চর্চা শুরু হয়ে […]

আরও পড়ুন
Ranji Trophy | অভিষেকেই রঞ্জিতে সফল সুমিত, ভূমিপুত্রের সাফল্যে উচ্ছ্বাস বালুরঘাটে

Ranji Trophy | অভিষেকেই রঞ্জিতে সফল সুমিত, ভূমিপুত্রের সাফল্যে উচ্ছ্বাস বালুরঘাটে

বালুরঘাট: রঞ্জিতে নজর কাড়লেন বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্ত। বাংলা দলের পেসার সুমিত বালুরঘাটের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পঞ্জাবের বিরুদ্ধে তাঁর অভিষেক হয় রঞ্জিতে। বাংলা দলের স্কোয়াডে সুমিতের নাম থাকলেও জায়গা হয়নি প্রথম একাদশে। উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান অবসর নেওয়ায় প্রথম একাদশে জায়গা করে নেয় বালুরঘাটের এই তরুণ। জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছিল […]

আরও পড়ুন
Yashasvi Jaiswal | গোড়ালির চোটে মাঠের বাইরে যশস্বী, রনজি সেমিফাইনালে নেই

Yashasvi Jaiswal | গোড়ালির চোটে মাঠের বাইরে যশস্বী, রনজি সেমিফাইনালে নেই

মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক ১৫ জনের দলে ছিলেন। যদিও দুবাইগামী বিমানে ওঠার সুযোগ হয়নি। শেষ মুহূর্তে বাদ। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করতে কোপ পড়ে যশস্বী জয়সওয়ালের ওপর। রেশ কাটার আগেই নতুন মাথাব্যথা তরুণ বাঁহাতি ওপেনারের। গোড়ালির চোটে খেলতে পারছেন না রনজি ট্রফির সেমিফাইনালেও। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে সুযোগ না পাওয়ার পর জানিয়েছিলেন মুম্বইয়ের হয়ে […]

আরও পড়ুন
Jasprit Bumrah | ‘রনজি খেলার সুবিধা পেয়েছি’, বুমরাহর ফিটনেস নিয়ে অন্ধকারে জাদেজাও

Jasprit Bumrah | ‘রনজি খেলার সুবিধা পেয়েছি’, বুমরাহর ফিটনেস নিয়ে অন্ধকারে জাদেজাও

কটক: হাতে খুব বেশিদিন নেই। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত। তার আগে চলতি ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচ বুধবার আহমেদাবাদে। অথচ দলের পেস ব্রিগেডের মূল অস্ত্র জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে অন্ধকারে ভারতীয় দল। এনসিএ-তে রিহ্যাবে থাকা বুমরাহকে নিয়ে এক প্রশ্নের উত্তরে কোনও সুখবর দিতে পারেননি রবীন্দ্র জাদেজা। কটকে সিরিজ জয় শেষে […]

আরও পড়ুন