Siliguri ATM Fraud | এটিএম জালিয়াতিতে পাক-যোগ! ভাড়ায় নেওয়া অ্যাকাউন্টে আসত পাকিস্তানের টাকা

Siliguri ATM Fraud | এটিএম জালিয়াতিতে পাক-যোগ! ভাড়ায় নেওয়া অ্যাকাউন্টে আসত পাকিস্তানের টাকা

শিলিগুড়ি: শহর শিলিগুড়িতে এটিএম জালিয়াতি (Siliguri ATM Fraud) চক্রের তদন্তে নেমে চক্ষুচড়কগাছ পুলিশকর্তাদের। বিহারের চম্পারণ থেকে ধৃত চার তরুণের মোবাইল খতিয়ে দেখতেই উঠে এল সরাসরি পাকিস্তান যোগ (Pakistan Connection)। পুলিশ সূত্রে খবর, ধৃতদের হোয়াটসঅ্যাপে একাধিক পাকিস্তানি নম্বরের হদিস মিলেছে, যেখান থেকে নির্দেশ আসত টাকা লেনদেনের। কীভাবে চলত এই কারবার? তদন্তে জানা গেছে, এই চক্রটি দেশের […]

আরও পড়ুন
Mule Accounts | জম্মু-কাশ্মীরে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ‘ডিজিটাল হাওয়ালা’ ও জঙ্গি মদতের আশঙ্কায় বড় পদক্ষেপ নিরাপত্তা সংস্থার

Mule Accounts | জম্মু-কাশ্মীরে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ‘ডিজিটাল হাওয়ালা’ ও জঙ্গি মদতের আশঙ্কায় বড় পদক্ষেপ নিরাপত্তা সংস্থার

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উপত্যকায় বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচারের এক বিশাল চক্রের হদিশ পেল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। এই অ্যাকাউন্টগুলি মূলত আন্তর্জাতিক সাইবার প্রতারণা এবং জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক মদত (Terror Funding) দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গত তিন বছরে জম্মু ও কাশ্মীরে এমন প্রায় ৮০০০ ‘মিউল অ্যাকাউন্ট’ (Mule Accounts) চিহ্নিত করেছেন […]

আরও পড়ুন
সবুজ সংকেত দিল নবান্ন, সাইবার অপরাধ রুখতে থানা-সহ সাতটি নতুন শাখা চালু করল লালবাজার

সবুজ সংকেত দিল নবান্ন, সাইবার অপরাধ রুখতে থানা-সহ সাতটি নতুন শাখা চালু করল লালবাজার

সাইবার জালিয়াতরাও ঘটাচ্ছে সংগঠিত অপরাধ। তার জন্য চলছে এন্তার ভুয়ো সিম পাচার। দেশের বিভিন্ন জায়গায় চলছে ভুয়ো কল সেন্টার। আবার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে সাইবার জালিয়াতির টাকা। সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে গুজব। সময়ের সঙ্গে সঙ্গে যা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে তদন্তকারী সংস্থার কাছে। তাই এবার সাইবার জালিয়াতিকেই আরও গুরুত্ব দিচ্ছে পুলিশ। সাইবার জালিয়াতি […]

আরও পড়ুন
IPS Manoj Kumar Verma | ফ্ল্যাট খুঁজতে গিয়ে সাইবার প্রতারণা! প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলের ৩০ হাজার টাকা সাফ

IPS Manoj Kumar Verma | ফ্ল্যাট খুঁজতে গিয়ে সাইবার প্রতারণা! প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলের ৩০ হাজার টাকা সাফ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খোদ প্রাক্তন পুলিশ কমিশনারের পরিবারের সদস্যও রেহাই পেলেন না সাইবার অপরাধীদের হাত থেকে। প্রতারণার শিকার হলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার এবং বর্তমানে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মার (IPS Manoj Kumar Verma) ছেলে পীয়ুষ ভার্মা। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে লালবাজারে (Cyber Crime)। […]

আরও পড়ুন
Balurghat Porn case | সম্পর্ক ভাঙায় চরম ‘প্রতিশোধ’! ফেসবুকে প্রেমিকার অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে গণপিটুনি প্রেমিককে – Uttarbanga Sambad

Balurghat Porn case | সম্পর্ক ভাঙায় চরম ‘প্রতিশোধ’! ফেসবুকে প্রেমিকার অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে গণপিটুনি প্রেমিককে – Uttarbanga Sambad

বালুরঘাটঃ সম্পর্ক ভেঙেছে প্রেমিকা। প্রথমে ব্ল্যাকমেল করে সম্পর্কে ফিরে আসার জন্য প্রেমিকাকে চাপ এবং পরে তাতে কাজ না হওয়ায়, বদলা নিতে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট। আর এতেই ক্ষোভে ফেটে পড়ল প্রেমিকার পরিবার। অভিযুক্ত কিশোরকে পাকড়াও করে বেধড়ক মারধর করায় শুক্রবার দুপুরে বালুরঘাটের চকভৃগু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই কিশোরের মোবাইল ফোনটিও আছাড় মেরে ভেঙে […]

আরও পড়ুন
Cyber crime | অল্প সুদে ঋণের টোপ! ওটিপি দিতেই সাফ ব্যাংক অ্যাকাউন্ট, লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার প্রতারক

Cyber crime | অল্প সুদে ঋণের টোপ! ওটিপি দিতেই সাফ ব্যাংক অ্যাকাউন্ট, লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার প্রতারক

জঙ্গিপুর: সামান্য সুদে ঋণ দেওয়ার টোপ দিয়ে গ্রামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিল এক প্রতারক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সাগরদিঘি এলাকায়। জানা গিয়েছে, দিন কয়েক আগে  এলাকার এক বাসিন্দাকে মোবাইল ফোনে কম সুদে ঋণ দেওয়ার টোপ দেয় দুরন্ত দাস নামে এক যুবক। দুরন্তের পাতা ফাঁদে পা দেয় ওই বাসিন্দা। এরপরেই তাঁর […]

আরও পড়ুন
Pretend fb profile | খোদ ডিএসপি-র নাম ভাঁড়িয়ে প্রোফাইল খুলে বন্ধুত্বের প্রস্তাব

Pretend fb profile | খোদ ডিএসপি-র নাম ভাঁড়িয়ে প্রোফাইল খুলে বন্ধুত্বের প্রস্তাব

বালুরঘাট: খোদ পুলিশের উচ্চপদস্থ কর্তার নাম করে প্রতারণার ফাঁদ সামাজিক মাধ্যমে! রীতিমতো পুলিশের উর্দি ব্যবহার করে খোলা হয়েছে প্রোফাইল। প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে, বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের ইউনিফর্ম পরা ছবি। এমনকি, কভার পিকচারেও নীলবাতি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন ডিএসপি। বালুরঘাটের ব্যবসায়ী থেকে শুরু করে ক্রীড়াবিদ সহ বিভিন্ন আধিকারিকের কাছে সেই প্রোফাইল থেকে পৌঁছে যাচ্ছে […]

আরও পড়ুন
Murshidabad | পুরোনো সিম উদ্ধার করে সাইবার জালিয়াতদের বিক্রি! বেলডাঙ্গায় পুলিশের জালে ২ ভাই

Murshidabad | পুরোনো সিম উদ্ধার করে সাইবার জালিয়াতদের বিক্রি! বেলডাঙ্গায় পুলিশের জালে ২ ভাই

বেলডাঙ্গা: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! তেমন ঘটনাই ঘটলো মুর্শিদাবাদের বেলডাঙ্গা লাগোয়া এলাকায়। রীতিমতো ডেরা বানিয়ে চলছিল ভুয়ো সিমকার্ডের রমরমা কারবার। রীতিমতো ব্লু প্রিন্ট বানিয়ে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই পুলিশকর্মীদের নিয়ে হানা দিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড আসিফ ইকবালকে ঝুনকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় তার ভাই বুরহান শেখকে। ধৃতদের হেপাজত থেকে ৩১১টি […]

আরও পড়ুন
প্রতারণার নয়া ছক, ই-সিমের ফাঁদে পড়ে সর্বস্বান্ত সাধারণ! সতর্ক করল কেন্দ্র

প্রতারণার নয়া ছক, ই-সিমের ফাঁদে পড়ে সর্বস্বান্ত সাধারণ! সতর্ক করল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার নিত্য-নতুন সব ফাঁদ তৈরি হচ্ছে দেশ জুড়ে। অনলাইন পেমেন্ট অ্যাপ থেকে শুরু করে ক্রেডিট কার্ড, কোনও কিছুই নিরাপদ নয়। সাইবার হানার শিকার হতে পারেন যে কেউ। আর এবার নতুন পন্থা। ই-সিম স্ক্যামে সব হারাতে পারেন দেশের যে কোনও মোবাইল ব্যবহারকারী। এই নিয়েই সতর্ক করে বার্তা দিল কেন্দ্রের সরকার। সাইবার অপরাধে […]

আরও পড়ুন
রামমন্দিরের প্রসাদ নিয়েও প্রতারণা! কোটি কোটি টাকা আত্মসাৎ, দেশে ফিরতেই গ্রেপ্তার মূলচক্রী

রামমন্দিরের প্রসাদ নিয়েও প্রতারণা! কোটি কোটি টাকা আত্মসাৎ, দেশে ফিরতেই গ্রেপ্তার মূলচক্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামলালার প্রসাদ নিয়েও দুর্নীতিচক্র! অযোধ্যার রামমন্দিরের প্রসাদ নিয়ে বিপুল অঙ্কের এই জালিয়াতির পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। বলা বাহুল্য, দুর্নীতি চলেছে অনলাইন মাধ্যমে। যার মোট পরিমাণ দশ কোটি টাকারও বেশি। কীভাবে হয়েছে এতবড় জালিয়াতি? গত বছর ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা দেখেছিল গোটা ভারত। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন প্রধানমন্ত্রী […]

আরও পড়ুন
হুমকি দিয়ে সরকারি আধিকারিককে হোটেলে ‘বন্দি’, কলকাতা-হাওড়ায় গ্রেপ্তার ৮

হুমকি দিয়ে সরকারি আধিকারিককে হোটেলে ‘বন্দি’, কলকাতা-হাওড়ায় গ্রেপ্তার ৮

অর্ণব আইচ: ডিজিটাল গ্রেপ্তারির নামে এক কেন্দ্রীয় সরকারি অধিকর্তার টাকা হাতানো থেকে শুরু করে ভয় দেখিয়ে পার্ক স্ট্রিটের হোটেলে ‘বন্দি’ করে রাখা – সাইবার জালিয়াতি নিয়ে ধারাবাহিক ঘটনায় পুলিশের জালে ৮। প্রতারণার শিকার ওই আধিকারিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা ও হাওড়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, বহু আধার-প্যানের জেরক্স, […]

আরও পড়ুন
Cyber crime | পঞ্চায়েতে কর্মী নিয়োগ! বিডিওর নাম করে ফোন, প্রতারণার নতুন ছক মালদায়  

Cyber crime | পঞ্চায়েতে কর্মী নিয়োগ! বিডিওর নাম করে ফোন, প্রতারণার নতুন ছক মালদায়  

গাজোল:“আমি বিডিও অফিস থেকে যুগ্ম বিডিও বলছি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে দুটি করে কর্মী নিয়োগ করা হবে। একটি কম্পিউটার বিষয়ক এবং একটি কৃষি বিষয়ক। পঞ্চায়েত অফিস থেকেই এদের নিয়োগ করা হবে। আপনি যদি আগ্রহী হন তাহলে আপনার সঙ্গে আলাদা করে বসে এই বিষয় নিয়ে আলোচনা করব”। এইভাবে ফোন করা হয় গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ […]

আরও পড়ুন
Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ। এবারেও প্রতারণার শিকার শিশু শিক্ষা কেন্দ্রের এক শিক্ষিকার ভাইপো। ব্যাংকের চাকরি দেওয়ার নাম করে দু’বারে ছয় হাজার টাকা প্রতারিত হয়েছেন পেশায় গৃহশিক্ষক তিমির চৌধুরী নামে বালুরঘাট ব্লকের বোল্লার এক যুবক। এদিকে প্রতারণার বিষয় জানতে পেরেই রবিবার বালুরঘাটে সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিমির চৌধুরী। অভিযোগ […]

আরও পড়ুন
Balurghat | ট্রেনে বন্ধুত্ব করে বিপত্তি, পরিযায়ীর মোবাইলে কারসাজি করে ২৭ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

Balurghat | ট্রেনে বন্ধুত্ব করে বিপত্তি, পরিযায়ীর মোবাইলে কারসাজি করে ২৭ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

বালুরঘাট: দূরপাল্লার ট্রেন যাত্রায় অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পরিচয়। ভিড়ে ঠাসা ট্রেনে সিট পাইয়ে দেওয়া, মোবাইলে লুডু খেলা, একসঙ্গে খাওয়া-দাওয়ার মাধ্যমে গড়ে ওঠে সখ্যতা। তারপরেই আবেদন, ‘আমার মোবাইল হারিয়ে গিয়েছে, বাড়িতে ফোন করার জন্য আপনার মোবাইলটা দেবেন?’ মোবাইল অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দিতেই ঘটে বিপত্তি। কয়েক ধাপে দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৭ হাজার টাকা খোয়া গেল […]

আরও পড়ুন
Fb hack | বিজেপি বিধায়কের ফেসবুক হ্যাক, থানায় অভিযোগ

Fb hack | বিজেপি বিধায়কের ফেসবুক হ্যাক, থানায় অভিযোগ

গাজোল: প্রথমে বাড়িতে দুষ্কৃতী হামলা। তার কিছুদিন পর গাড়িতে নাশকতার চেষ্টা। এবার ফেসবুক অ্যাকাউন্ট এবং অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ বিধায়কের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময়দেব বর্মন। একের পর এক এধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে। বিজেপি বিধায়ক চিন্ময়দেব বর্মন জানান, ‘বিধানসভা নির্বাচনের আগে আমাকে কালিমালিপ্ত করার […]

আরও পড়ুন
Balurghat fraud case | এলপিজির ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ, ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব ৮১ হাজার টাকা  

Balurghat fraud case | এলপিজির ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ, ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব ৮১ হাজার টাকা  

বালুরঘাট: এলপিজির ভর্তুকি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার শিকার হলেন এক ব্যবসায়ী। মোট পাঁচ দফায় ওই ব্যবসায়ীর দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৮১ হাজার টাকা লোপাট করেছে সাইবার দুষ্কৃতীরা। রাজ্যের বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য ওই টাকা জমিয়েছিলেন ওই ব্যবসায়ী। কষ্টার্জিত পুঁজি এক নিমেষে চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী সঞ্জয় কুমার বিশ্বাসের। শুক্রবার দুপুরে […]

আরও পড়ুন