Cyber crime | অল্প সুদে ঋণের টোপ! ওটিপি দিতেই সাফ ব্যাংক অ্যাকাউন্ট, লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার প্রতারক

Cyber crime | অল্প সুদে ঋণের টোপ! ওটিপি দিতেই সাফ ব্যাংক অ্যাকাউন্ট, লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার প্রতারক

ভিডিও/VIDEO
Spread the love


জঙ্গিপুর: সামান্য সুদে ঋণ দেওয়ার টোপ দিয়ে গ্রামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিল এক প্রতারক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সাগরদিঘি এলাকায়। জানা গিয়েছে, দিন কয়েক আগে  এলাকার এক বাসিন্দাকে মোবাইল ফোনে কম সুদে ঋণ দেওয়ার টোপ দেয় দুরন্ত দাস নামে এক যুবক। দুরন্তের পাতা ফাঁদে পা দেয় ওই বাসিন্দা। এরপরেই তাঁর ফোনে একটি ওটিপি আসে। কম সুদে ঋণ পাওয়ার লোভে মোবাইল ফোনে আসা ওটিপি জনিয়ে দেন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী দুরন্তকে। এরপরেই কয়েক দফায় প্রতারক সাগরদিঘির ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

মাথায় হাত পড়ে যায় প্রতারিত যুবকের। তিনি প্রশাসনের দ্বারস্থ হন। ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে জেলা পুলিশের সাইবার সেল। তদন্তের নেমে পুলিশ প্রতারক যুবক দুরন্ত দাসকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১২ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন। তবে টাকা উদ্ধার হল কিনা তা জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *