T20 World Cup 2026 | ভারত-ম্যাচ বয়কটের মাসুল! এবার শ্রীলঙ্কায় বৃষ্টির পূর্বাভাস, দ্বীপরাষ্ট্রের ‘মেঘ’ এখন পাকিস্তানের প্রধান প্রতিপক্ষ

T20 World Cup 2026 | ভারত-ম্যাচ বয়কটের মাসুল! এবার শ্রীলঙ্কায় বৃষ্টির পূর্বাভাস, দ্বীপরাষ্ট্রের ‘মেঘ’ এখন পাকিস্তানের প্রধান প্রতিপক্ষ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরুর আগেই উত্তপ্ত ক্রিকেট মহল। একদিকে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড হইচই ফেলে দিয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কার প্রতিকূল আবহাওয়া পাকিস্তানের জন্য ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি যা, তাতে ভারত-ম্যাচ না খেলায় পয়েন্ট হারানো এবং বৃষ্টির দাপটে পয়েন্ট ভাগাভাগি হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারেন সলমন আলি আঘারা।

শ্রীলঙ্কায় পাকিস্তানের গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলার কথা। এর মধ্যে ভারতের বিরুদ্ধে তারা খেলবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে শুরুতেই ২ পয়েন্ট হারাচ্ছে পাকিস্তান। আইসিসি-র ১৬.১০.৭ ধারা অনুযায়ী, ম্যাচ বয়কট করলে কেবল পয়েন্টই যাবে না, নেট রানরেটও অনেকটা কমে যাবে। এরপর বাকি তিনটি ম্যাচের ওপর আকাশছোঁয়া চাপ তৈরি হলেও সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

ম্যাচ ও বৃষ্টির পূর্বাভাস:

  • ৭ ফেব্রুয়ারি (বনাম নেদারল্যান্ডস): বিশ্বকাপের প্রথম দিনেই পাকিস্তানের ম্যাচে ৬৪ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা পণ্ড হওয়ার প্রবল সম্ভাবনা।
  • ১০ ফেব্রুয়ারি (বনাম আমেরিকা): এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে গত বিশ্বকাপে আমেরিকার কাছে হারের স্মৃতি সলমনদের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরাতে পারে।
  • ১৫ ফেব্রুয়ারি (বনাম ভারত): আবহাওয়া পরিষ্কার থাকলেও পাকিস্তান এই ম্যাচ খেলবে না বলে অনড়। ফলে এখান থেকে কোনো পয়েন্ট আসার সম্ভাবনা নেই।
  • ১৮ ফেব্রুয়ারি (বনাম নামিবিয়া): এই ম্যাচেও ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পয়েন্ট টেবিলের জটিল সমীকরণ পাকিস্তানের চিন্তার মূল কারণ হলো, গ্রুপের বাকি দলগুলো ভারতের মাটিতে তাদের অবশিষ্ট ম্যাচগুলো খেলবে, যেখানে বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। ফলে তারা পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে, পাকিস্তান ভারত-ম্যাচ বয়কট করার পর যদি নেদারল্যান্ডস বা নামিবিয়া ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে, তবে তারা টেবিলের তলানিতে চলে যাবে। নেট রানরেটে পিছিয়ে পড়লে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে পড়বে সলমনদের।

সব মিলিয়ে, মাঠের লড়াইয়ের চেয়েও মাঠের বাইরের বিতর্ক আর আকাশের মেঘই এখন পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ করার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *