T20 World Cup | লাহোরে ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক: আইসিসি-র ‘না’-তে চাপে পাকিস্তান

T20 World Cup | লাহোরে ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক: আইসিসি-র ‘না’-তে চাপে পাকিস্তান

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান মহারণ ঘিরে তৈরি হওয়া জট কাটল না রবিবারের বৈঠকেও। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজার মধ্যে লাহোরে অনুষ্ঠিত ৫ ঘণ্টার দীর্ঘ বৈঠকে পাকিস্তান বেশ কিছু শর্ত রাখলেও, তার সিংহভাগই খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

আইসিসি যেসব দাবি প্রত্যাখ্যান করেছে:
সূত্রের খবর, ভারত-পাক ম্যাচের বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আইসিসি-র কাছে তিনটি প্রধান দাবি পেশ করেছিল: ১. দ্বিপাক্ষিক সিরিজের নিশ্চয়তা: ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ হয়ে থাকা দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার লিখিত প্রতিশ্রুতি। ২. ত্রিদেশীয় সিরিজ: ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব। ৩. আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত দাবি: বাংলাদেশের জায়গায় অন্য দেশ আসায় যে রাজস্ব ক্ষতি হতে পারে, তা নিয়ে বিশেষ শর্ত।

আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা ত্রিদেশীয় সিরিজের মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এতে আইসিসি হস্তক্ষেপ করতে পারবে না।

২৪ ঘণ্টার সময়সীমা ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত
বৈঠক শেষে আইসিসি চেয়ারম্যান পিসিবি প্রধান মহসিন নাভিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করে পিসিবি-কে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে হবে। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল যে তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এই ‘বয়কট’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শরিফ।

বাংলাদেশের ‘বন্ধু’ যখন একলা পাকিস্তান
আকর্ষণীয় বিষয় হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বয়ং এই বৈঠকে যোগ দিতে লাহোরে উপস্থিত ছিলেন। ভারত সফরে অনাগ্রহের জেরে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ায় যখন বাকি সব দেশ আইসিসি-র পক্ষ নিয়েছিল, তখন একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল।

আইসিসি-র আনুষ্ঠানিক ঘোষণা কবে?
ক্রিকেট মহলের ধারণা, আজ সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে আইসিসি একটি সরকারি বিবৃতি জারি করবে। যদি পাকিস্তান শেষ মুহূর্তে খেলতে রাজি না হয়, তবে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা বা ‘ওয়াকওভার’ দেওয়ার মতো পথে হাঁটতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *