Switzerland Vs Algeria | বিশ্বকাপের নকআউটে দাপুটে জয় সুইজারল্যান্ডের, আলজেরিয়াকে ০-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইসরা

Switzerland Vs Algeria | বিশ্বকাপের নকআউটে দাপুটে জয় সুইজারল্যান্ডের, আলজেরিয়াকে ০-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইসরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করল সুইজারল্যান্ড (Switzerland Vs Algeria)। উত্তেজনাপূর্ণ ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল সুইসরা। ব্রিল এমবোলো এবং ডান এনদোয়ের গোলে জয় নিশ্চিত হলেও, ম্যাচজুড়ে একাধিক সহজ সুযোগ নষ্ট করায় বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে তাঁদের। অন্যদিকে, বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আলজেরিয়ার সাহসী ফুটবল নজর কেড়েছে দর্শকদের।

ম্যাচের শুরুর ১০ মিনিট আগ্রাসী ফুটবল খেলে সুইজারল্যান্ডকে চাপে রেখেছিল আলজেরিয়া। কিন্তু ১০ মিনিটের মাথায় খেলার গতিপথ বদলে দেন ব্রিল এমবোলো। মাঝমাঠ থেকে বল নিয়ে মানজাম্বি আলজেরিয়ার বক্সে ঢুকে বাঁ দিক থেকে একটি নিখুঁত ক্রস বাড়ান। ফাঁকায় দাঁড়িয়ে থাকা এমবোলো অনায়াসেই বল জালে জড়িয়ে দেন।

পিছিয়ে পড়েও আলজেরিয়া দমে যায়নি। রিয়াদ মাহরেজদের বারবার সুইজারল্যান্ডের বক্সে হানা দিতে দেখা গেছে। ৪৪ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও মাহরেজ তা কাজে লাগাতে পারেননি। সুইজারল্যান্ডের গোলরক্ষককে একা পেয়েও তিনি সঠিক নিশানায় শট নিতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আলজেরিয়ার রক্ষণভাগের ভুলে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে বক্সে উড়ে আসা একটি ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি আলজেরিয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে ডান এনদোয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ৬৫ মিনিটের পর সুইজারল্যান্ড আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। তবে আলজেরিয়ার গোলরক্ষক (জিনেদিন জিদানের পুত্র লুকা জিদান) দুর্দান্ত দক্ষতায় অন্তত দু’বার নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পরাজয়ের ব্যবধান বাড়তে দেননি। শেষ ১৫-১৬ মিনিটে দুদলই একাধিক সহজ সুযোগ নষ্ট করায় স্কোরলাইন আর পরিবর্তন হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *