Suvendu on Mamata | সোমবারের মধ্যে সিইওর দুর্নীতি প্রকাশ করুন, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu on Mamata | সোমবারের মধ্যে সিইওর দুর্নীতি প্রকাশ করুন, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেগুলি সময় হলে বলব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই মন্তব্যের পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের তুলোধনা করেন মমতা। তাঁর সাফ কথা, এসআইআরের নামে আদপে এনআরসি করার চক্রান্ত করছে কেন্দ্র। এই ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা’র বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলি সময় হলে বলব। আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এদিকে তিনি নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ।”

এই মন্তব্যের পরেই মুখ্যমন্ত্রীকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কী দুর্নীতির অভিযোগ রয়েছে তা পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কীভাবে তিনি ধমকেছেন। সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। এই আধিকারিককে দিয়ে দরকার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুন। আমরা তাঁর নাম পদ জানতে চাই। তিনি বিএলও, না বিডিও না ম্যাজিস্ট্রেট, না এসডিও না এডিএম আমরা এটা জানতে চাই।”

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আপনি যদি সোমবারের মধ্যে এই সমস্ত অভিযোগ তথ্য-প্রমাণ দিয়ে সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন।”

এদিকে বৃহস্পতিবার রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাফ কথা, মনোজ আগরওয়ালের বিরুদ্ধে যে ভাষা মমতা প্রয়োগ করেছেন তা গণতন্ত্রণের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সে কারণেই সরাসরি এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *