Suvendu Adhikari | ৬০০০ গ্রাম হিন্দু শূন্য! এসআইআর আবহে দাবি শুভেন্দুর  

Suvendu Adhikari | ৬০০০ গ্রাম হিন্দু শূন্য! এসআইআর আবহে দাবি শুভেন্দুর  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ “বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের ঢোকানোর জন্যই রাজ্য সরকার সীমান্তে জমি দিচ্ছে না। ফলে কেন্দ্র বেড়া দিতে পারছে না। যাতে ভোটের সময় সেই অনুপ্রবেশকারীরা তৃণমূলকে ছাপ্পা ভোট দিতে পারে। এবার আর সেটি হচ্ছে না। নির্বাচন কমিশন সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। অমনি ভারত ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা।”মঙ্গলবার আগরপাড়ার সভা থেকে ঠিক এই ভাবেই আদ্যোপান্ত চাঁচাছোলা ভাষায় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে বেলাগাম আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। এস আই আরের সমর্থনে এদিন সোদপুরে মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিল শেষে একটি সভায় শুভেন্দু অভিযোগ করে বলেন, “বাংলাদেশের মুসলমানদের জন্যই বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা চলে যেতে বাধ্য হচ্ছেন। স্বাধীনতার আগে-পড়ে এমন অনেক গ্রাম আছে যেখানে গীতা পাঠ হত, হনুমান চল্লিশা পাঠ হত, এমন ৬০০০ হাজার গ্রাম এই পনেরো বছরে হিন্দু শূন্য হয়ে গেছে পশ্চিমবাংলায়। এখন সেখানে শাঁখ বাজে না, মন্দিরের অস্তিত্ব নেই, ঘণ্টা বাজে না।”

বিরোধী দলনেতার দাবি, এই সব বাংলাদেশি মুসলমানরা শুধু এখানেই থাকছেন তা নয়, রেশন নিয়ে নিচ্ছেন। ভারতের সরকার যে যে প্রকল্প সাধারণের জন্য আনছে, তাতেও এরা ভাগ বসিয়েছেন। তাঁর অভিযোগ, “তৃণমূলের সঙ্গে এখন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতরা রাস্তায়। ভোট জিহাদ করছে। এরা এক একটা ভোটকে দুর্গ বানিয়েছে। শয়ে শয়ে অবৈধ ভোটার। ওই সকল বুথ গুলিতে পুরুষরা সকালে গামছা পরে ভোট দেয়, দুপুরে প্যান্ট পরে, আর বিকেলে লুঙ্গি পরে ভোট দেয়। আর মহিলারা সকালে কামিজ পরে, দুপুরে শাড়ি পরে আর বিকেলে ক্যামেরা বন্ধ করে বোরখা পরে মুখে ঢেকে ভোট দেয়।”

এদিন তৃণমূলের মুসলমান প্রীতি নিয়ে এদিন কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, “তৃণমূল হল মুসলিম লিগ ২। এটি পরিবার পার্টি। মহম্মদ আলি জিন্নাদের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করছেন।”

এদিন রাজ্যে SIR-এর প্রক্রিয়ার সময়ে বিজেপি কর্মীদের কী করতে হবে, তাও এ দিন স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “বিএলও আক্রান্ত হলে, নির্বাচন কমিশন আক্রান্ত হলে আপনারা ঝামেলায় যাবেন না। ওটা নির্বাচন কমিশন বুঝে নেবে।” শুভেন্দুর তোপ, “আমাদের বিএলএ আক্রান্ত হলে গ্যারান্টি থাকল….আমরা শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হিসেব বুঝে নেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *