Suvendu Adhikari | ‘স্বৈরাচারীদের আড়াই ঘণ্টায় বুঝিয়ে দিয়েছি সবাই বিরোধী দলনেতা,’মমতাকে বিঁধলেন শুভেন্দু

Suvendu Adhikari | ‘স্বৈরাচারীদের আড়াই ঘণ্টায় বুঝিয়ে দিয়েছি সবাই বিরোধী দলনেতা,’মমতাকে বিঁধলেন শুভেন্দু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আজ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) দশ গোল দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।’ বিধানসভা অধিবেশন চলাকালীন শাসক ও বিরোধীদের তুমুল হট্টগোলের পর ঠিক এ ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Shuvendu Adhikari)।

বাংলা ভাষাকে কেন্দ্র করে বিধানসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা। বৃহস্পতিবার আলোচনা শুরু হতেই শুরু হয় তুমুল হট্টগোল। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়কেরা। কাগজ ছুঁড়তে থাকেন বিরোধী শিবিরের বিধায়কেরা। পরিস্থিতি সামাল দিতে মার্শাল ডেকে বিধানসভার ভেতর থেকে বের করে দেওয়া হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে (MLA Shankar Ghosh)। শংকরকে বের করে দিতেই বাকি বিজেপি বিধায়কেরা আপত্তি করেন। এই হট্টগোলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। এরপর বিজেপি বিধায়কদের কথায় বাধা পেয়ে নিজের বক্তব্য রাখতে বেজায় সমস্যায় পড়তে হয় মুখ্যমন্ত্রীকে।

এই ইস্যুতে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলার জনগন আমাদের বিধানসভায় পাঠিয়েছিল। আমরা আজকে স্বৈরাচারীদের আড়াই ঘণ্টায় সেটা বুঝিয়ে দিয়েছি। আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ গোল দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। উনি এর আগে কখনও এরকম বিরোধিতার মাঝে পড়েননি। বিরোধী দলনেতাকে বাইরে রাখার পরও বাকি ৬৪ জন বুঝিয়ে দিয়েছেন তাঁরাও এক একজন বিরোধী দলনেতা।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘আজ মমতা বলেছে অমিত শা-জি চোর, মোদি চোর (PM Narendra Modi)। যে ভাষা আজ ব্যবহার করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। জে পি নাড্ডাজি শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। জানিয়েছেন, লড়তে রহো। আজ সারা দেশে যাঁদের মোদি পদবি রয়েছে, তাঁদের চোর বলা হয়েছে। এই মোদি চোর বলেছিলেন বলে রাহুল গান্ধির সদস্যপদ গিয়েছিল। আমি বলব, এই মমতার বিরুদ্ধেও যেন ভারতীয় ন্যায় সংহিতায় এফআইআর (FIR) করা হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *