উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে কালীঘাট (Kalighat) মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে সশরীরে উপস্থিত হয়ে মায়ের আরাধনা করার পাশাপাশি মাটিতে বসে ঐতিহ্যবাহী আমিষ ভোগ গ্রহণ করেন তিনি। সম্প্রতি স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবার দুর্গাপুজোয় আমিষ আহার সংক্রান্ত মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে যে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক দানা বেঁধেছিল, কালীঘাটের এই ঘটনার মধ্য দিয়ে তার কার্যত সমাপ্তি ঘটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সন্ধ্যায় লাল বেনারসি শাড়ি ও জবার মালার ডালা নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। তিনি দেবীর পা ধুইয়ে অঞ্জলি দেন এবং সন্ধ্যায় আরতি করেন। এরপর মন্দির (Temple) চত্বরের মাটিতে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন। এদিনের ভোগের মেনুতে বাসন্তি পোলাওয়ের সঙ্গে ছিল মাছ ভাজা এবং মাছের মাথা। ভোগ খাওয়ার পর তিনি নিজ হাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোশমেজাজেই নিজের খাদ্যাভ্যাস ও সনাতন সংস্কৃতির অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি অষ্টমী বা কার্তিক মাসের মতো বিশেষ সময়ে সাত্বিক আহার গ্রহণ করলেও দেবীর ভোগ হিসাবে পাওয়া মাছ বা পাঠাবলির প্রসাদ গ্রহণ করতে কোনওদিন পিছপা হননি। বাগেশ্বর বাবার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তাঁর সাফ কথা, সন্তরা নিজেদের মতামত প্রকাশ করতেই পারেন, তা মানা বা না মানা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। একই সঙ্গে সনাতন সংস্কৃতি ও গেরুয়া ধ্বজার মর্যাদা সর্বদা অক্ষুণ্ণ রাখার বার্তাও দেন তিনি।
The put up Suvendu Adhikari | মাছের মুড়ো দিয়ে বাসন্তি পোলাও! কালীঘাটে পুজো দিয়ে আমিষ ভোগ খেলেন মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad.
