Suvendu Adhikari | পরিচালক অনীক দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সন্ধ্যায় গেলেন হাসপাতালে

Suvendu Adhikari | পরিচালক অনীক দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সন্ধ্যায় গেলেন হাসপাতালে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পরিচালক অনীক দত্তর (৬৩) আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। বুধবার সকালে হিন্দুস্তান পার্কে স্ত্রীর আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালকের। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর দেহ এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যায় সেখানে যান মুখ্যমন্ত্রী। তার আগে এক্স (টুইটার) হ্যান্ডলে পোস্ট করে প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পরিচালকের শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রুদ্রনীল ঘোষ জানান, আগামীকাল, বৃহস্পতিবার দুপুরে অনীকবাবুর মেয়ে বিদেশ থেকে ফিরলে দুপুর ৪টে নাগাদ পরিচালকের মরদেহ নন্দনে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য কিছুক্ষণ রাখার পর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পরিচালকের মাথা ও ঘাড়ে গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণের মতো একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনার তদন্ত করছে গড়িয়াহাট থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *