Suvendu Adhikari | ‘উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যে নগেনকে কড়া বার্তা শুভেন্দুর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। ইতিমধ্যে তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার এবং তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। পরিস্থিতি আঁচ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নগেন ক্ষমা প্রার্থনা করলেও বিষয়টি নিয়ে কঠোর অবস্থান বজায় রেখে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার ভবানীপুরে ‘যুবশক্তি কাপ’-এর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ভিডিও পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন দেখলাম। উনি পরবর্তীতে এহেন আচরণ করবেন না বলেছেন। বিষয়টা আমাদের ইতিবাচক ভাবেই দেখা উচিত। তবে ওঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে।” তিনি আরও জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮২টি পোস্ট ডিলিট করা হয়েছে, কিছু ফেসবুক অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরেই কড়া ভাষায় শুভেন্দু বলেন, “তবে মনে রাখতে হবে উনি ক্ষমার অযোগ্য কথা বলেছেন।” তবে বিরোধী দলগুলির প্রশ্ন, ঘুম ভাঙতে কেন এত দেরি হল রাজ্য সরকারের। কেন শুরুতেই কড়া পদক্ষেপ করা হল না।

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন নগেন। তাঁর মন্তব্যের পরই রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। বৃহস্পতিবার অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নেয় রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোয় তাঁর পাঁচ অনুগামীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি আঁচ করে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন নগেন ওরফে অনন্ত মহারাজ। যদিও তাতে ক্ষোভ থামছে না আমজনতার। দাবি উঠেছে নগেনকে গ্রেপ্তারি এবং তাঁর সাংসদ পদ খারিজের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *