Surat bus accident | গুজরাটের বারদোলিতে ভয়াবহ বাস দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলল বাস, মৃত অন্তত ৫

Surat bus accident | গুজরাটের বারদোলিতে ভয়াবহ বাস দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলল বাস, মৃত অন্তত ৫

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ গুজরাটের সুরাত জেলার বারদোলি এলাকার উভা গ্রামের কাছে দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির আশঙ্কা তৈরি হলো (Surat bus accident)। ঘটনায় প্রাথমিকভাবে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংঘর্ষের পরপরই একটি বাসে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

স্থানীয় সূত্রে খবর, মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি যাত্রীবাহী বাস উভা গ্রামের কাছে দ্রুতগতিতে যাওয়ার সময় একে অপরকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা তখন কঠিন হয়ে পড়ে। অন্য বাসটির সামনের অংশও দুমড়েমুচড়ে গিয়েছে।

খবর পেয়েই বারদোলি ফায়ার ব্রিগেডের একাধিক ইউনিট এবং স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানানো সম্ভব নয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *