Supreme Courtroom | ‘অনির্দিষ্টকাল বিল আটকে রাখা ঠিক নয়’, সময়সীমা বেঁধে না দিয়েও মন্তব্য সুপ্রিম কোর্টের

Supreme Courtroom | ‘অনির্দিষ্টকাল বিল আটকে রাখা ঠিক নয়’, সময়সীমা বেঁধে না দিয়েও মন্তব্য সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য কোনও বিল আটকে রাখতে পারেন না। তবে কত দিনের মধ্যে তাঁকে বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেই সময় নির্ধারণের এক্তিয়ারও আদালতের নেই। বৃহস্পতিবার ‘প্রেসিডেন্সিয়াল রেফারেন্স’ মামলায় এমনই পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও বিলে রাজ্যপাল সম্মতি না দিলে সেটি বিধানসভায় ফেরত পাঠাতে হবে। রাজ্যপাল বিল আটকে রাখতে পারবেন না।

কোনও বিল রাজ্যের আইনসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের কাছে গেলে, তাঁর কী করণীয়, তা ব্যাখ্যা দিয়ে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানায়, রাজ্যপালের সামনে তিনটি সাংবিধানিক বিকল্প রয়েছে- প্রথম, বিলে সই করা। দ্বিতীয়ত, সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো। তৃতীয়ত, বিলে সম্মতি না দিয়ে তা বিধানসভায় ফেরত পাঠানো। তবে এবিষয়ে আদালত কোনও সময় বেঁধে দেয়নি। প্রধান বিচারপতি গাভাই বলেছেন, ‘রাজ্যপালকে কত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, সেই সময় আদালত নির্ধারণ করে দিতে পারে না।’

সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যপাল বা রাষ্ট্রপতি তাঁদের কাজ কীভাবে করছেন, তা আদালতের বিচারযোগ্য নয়। রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাজের উপর সাধারণভাবে বিচারবিভাগীয় হস্তক্ষেপ করা যায় না। তবে বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব বা কোনও ব্যাখ্যা না দেওয়া-এসব ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারে বলে জানিয়েছে সাংবিধানিক বেঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *