উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Soccer Federation) যদি লোভ না কমায়, তাহলে আইএসএল (ISL) আয়োজনে কোনও সংস্থাই এগিয়ে আসবে না। কার্যত এভাবে ফুটবল ফেডারেশনকে কটাক্ষ করল সুপ্রিম কোর্ট (Supreme Court docket) নিযুক্ত কমিটি।
তাদের মতে, ফেডারেশন আগামী ১৫ বছরের জন্য আইএসএল বিক্রি করতে চেয়ে যে দরপত্র আহ্বান করেছিল, তাতে একটিও বিড জমা পড়েনি। ফলে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগ আইএসএলের ভবিষ্যত এখন অন্ধকারে।
এদিকে আইএসএলের জন্য কোনও বাণিজ্যিক সংস্থা আগ্রহ না দেখানোয় তা নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন কমিটি। ওই রিপোর্টে ফেডারেশনকে লোভী বলা হয়েছে।
কমিটির তরফে ফেডারেশনের সমালোচনা করে বলা হয়েছে, তারা দরপত্রে যে শর্তগুলি রেখেছে, তা বাণিজ্যিকভাবে একেবারেই অকার্যকর।
দরপত্র ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলি হল, উচ্চ আর্থিক দাবি, অতিরিক্ত মিনিমাম গ্যারান্টি। রিপোর্টে বলা হয়েছে, মিনিমাম গ্যারান্টির অঙ্ক না কমালে কোনও বিনিয়োগকারী আসবে না। এরপর রয়েছে নিয়ন্ত্রণের অভাব। প্রস্তাবিত মডেল অনুসারে ফেডারেশনের হাতে সম্পূর্ণ পরিচালনার নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু সমস্ত আর্থিক ঝুঁকি অংশীদারকে বহন করতে হবে। অংশীদারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রায় থাকবে না বললেই চলে। এছাড়াও রয়েছে সাংবিধানিক সমস্যা।
