Sunita Williams’ Homecoming | দ্রুত ভারতে আসছেন সুনীতা, ‘সমোসা পার্টি’-র পরিকল্পনা পরিবারের

Sunita Williams’ Homecoming | দ্রুত ভারতে আসছেন সুনীতা, ‘সমোসা পার্টি’-র পরিকল্পনা পরিবারের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : খুব শীঘ্রই ভারতে আসতে  চলেছেন সুনীতা উইলিয়ামস। আয়োজিত হবে ‘সমোসা পার্টি’। এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে। সুনীতার ভাইয়ের স্ত্রী ফাল্গুনী পান্ডিয়া একটি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। ফাল্গুনী বলেছেন, ‘নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে তিনি শীঘ্রই ভারতে আসবেন। আশা করি, এবছরই আসবেন।’ সুনীতা যে এদেশে প্রতি টান অনুভব করেন সেকথাও উল্লেখ করেছেন ফাল্গুনি। তাঁর কথায়, ‘তিনি আমাদের সকলের জন্য একজন আদর্শ।’ সুনীতা উইলিয়ামস মহাকাশ স্টেশনে সমোসা বা সিঙ্গারা খেয়েছিলেন। সেকারণে ভারতে এলে তাঁর জন্য একটি ‘সমোসা পার্টি’-র আয়োজন করা হবে বলে জানিয়েছেন ফাল্গুনি।

নয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সঙ্গী বুচ উইলমোর (Buch Wilmore)। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ নিরাপদেই ফ্লোরিডা উপকূলের সমুদ্রের জলে নামে তাঁদের মহাকাশযান। মার্কিন মুলুকের পাশাপাশি এই খবরে খুশির হাওয়া গুজরাটের মেহসানা জেলার (Mehsana District) ঝুলসান গ্রামেও। সেখানে রীতিমতো মতো উৎসব শুরু হয়েছে। সুনীতার বাবা দীপক পান্ডিয়ার জন্ম এই গ্রামেই। ১৯৫৭ সাল পর্যন্ত সেখানে ছিলেন তাঁরা। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

সুনীতাদের ফেরাতে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান ক্রু নাইন। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা এবং বুচ।

২০২৪ সালের ৫ জুন বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে সুনীতা ও বুচ মহাকাশে যাত্রা করেছিলেন। ঠিক ছিল ৮ দিন কাটিয়ে ফিরবেন তারা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তাদের পৃথিবীতে ফেরা আটকে যায়। আট দিনের জায়গায় ৯ মাস ধরে আটকে ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত নাসা-স্পেস এক্সের রকেট তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *