Sunil Gavaskar Upset With Rohit Sharma’s 92 Vs WI

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


এক ম্যাচে সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতেও অল্পের জন্য সেঞ্চুরি মিস হয়েছে। ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার জায়গা নিয়ে সংশয় থাকার কথা নয়। ঘোষণা না করলেও, সেটাই সম্ভবত রোহিতের শেষ বিশ্বকাপ হতে চলেছে। কিন্তু হিটম্যানকে নিয়ে খুশি নন সুনীল গাভাসকর। কেন হঠাৎ রেগে গেলেন কিংবদন্তি ক্রিকেটার?

তৃতীয় ওয়ানডেতে চাপের মুখে ব্যাট করতে হয় রোহিতকে। ভারত একসময় ৪ রানে ২ উইকেট ধুঁকছিল। এই অবস্থায় একেবারে স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে এদিন ব্যাট করেন রোহিত। একটা সময়ে তাঁর রানের সংখ্যা ছিল বলের সংখ্যার প্রায় অর্ধেক। সেখান থেকে ২৫ ওভার পর্যন্ত ব্যাট করেন। কিন্তু রান তোলার জন্য আগ্রাসী শট খেলতে গিয়ে ৯২ রানে আউট হয়ে যান।

আরও পড়ুন:

যা নিয়ে গাভাসকর বলছেন, “আমি রোহিতকে নিয়ে হতাশ। ৯২ রানে আউট হয়ে গেল। সেঞ্চুরি পেল না। সম্ভবত ২০২৭-র বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেবে। আমি চাইব, অবসরের সময় ওর বয়সের থেকে বেশি ওর সেঞ্চুরির সংখ্যা হয়। তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারলে ওর সেঞ্চুরির সংখ্যা ৩৬ হত। আমি সবসময় চাই, কোনও ক্রিকেটারের বয়সের চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি হয়। কারও কেরিয়ার কীরকম, তাঁর খেলার মান কীরকম- সেটা বোঝা যায়। আমি সত্যিই চাই, রোহিত সেই মাইলস্টোনে পৌঁছোক।”

রোহিতের ব্যাটিংয়ে একটা বদল নজরে এসেছে গাভাসকরের। কী সেটা? কিংবদন্তি ক্রিকেটারের মতে, রোহিত এখন নিজের উইকেট নিয়ে বেশি সচেতন। ২০২৩-র বিশ্বকাপে অনেক বেশি আগ্রাসী ক্রিকেট খেলতেন। কিন্তু এখন তিনি সাবধানী। পরিসংখ্যানও তাই বলছে। ২০২৩-র স্ট্রাইক রেট ১১৭। সেটা এখন ১০৪।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *