Sunetra Pawar meets Devendra Fadnavis amid NCP merger buzz

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মহারাষ্ট্রের রাজনীতিতে সমীকরণ বদলের জল্পনা বহুদিন ধরেই চলছে। দুই শিবিরে বিভক্ত এনসিপি-র সংযুক্তিকরণ কি সময়ের অপেক্ষা? এই প্রশ্ন ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বললেন অজিত পওয়ারের স্ত্রী তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ার। পাশাপাশি, তিনি বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গেও।  

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পুণে বিমানবন্দরে গিয়েছিলেন সুনেত্রা। সেখানেই তিনি শাহের সঙ্গে দেখা করেন। তবে দু’জনের কী কথা হয়েছে, তা স্পষ্ট নয়। এদিকে সোমবার পুণেতে প্রয়াত অজিত পাওয়ারের একটি মূর্তি উন্মোচন কর্মসূচিতে গিয়েছিলেন শাহ। প্রাথমিকভাবে অনুষ্ঠানটির সময়সীমা ছিল ২০ মিনিট। কিন্তু পরবর্তীকালে তা বৃদ্ধি করে ৪০ মিনিট করা হয়। এরপরই শাহের সঙ্গে সুনেত্রা, অজিত-পুত্র পার্থ পওয়ার এবং বেশ কয়েকজন এনসিপি নেতাদের সাক্ষাতের জল্পনা ছড়ায়। তবে সই বৈঠক আদৌ হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:

অন্যদিকে, ফড়নবিশ জানিয়েছেন, সুনেত্রার সঙ্গে বৈঠকের সঙ্গে দুই এনসিপির সংযুক্তিকরণ তত্ত্বের কোনও যোগ নেই। গত বুধবার এ বিষয়ে অজিত-পত্নীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সময় এলে আপনারা জানতে পারবেন।”

এদিকে আসন পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস করাতে সংসদে ‘শক্তিবৃদ্ধি’র চেষ্টায় রয়েছে বিজেপি। সূত্রের দাবি, দুই-তৃতীয়াংশের অঙ্ক মেলাতে এনসিপি মেলানোর কৌশল নিয়েছে গেরুয়া শিবির। হিসাব বলছে, লোকসভায় বিল পাস করাতে সরকারের প্রয়োজন ৩৬১টি ভোট। গত এপ্রিল মাসে বিল পাস করাতে গিয়ে ২৯৮টি ভোটে আটকে যায় শাসকদল। ফলে বিল পাসে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *