Sukanta Majumdar | শিক্ষাগত যোগ্যতার তথ্যে ‘অসঙ্গতি’! তৃণমূল বিধায়ককে বিঁধলেন সুকান্ত, পালটা দিলেন লাভলিও

Sukanta Majumdar | শিক্ষাগত যোগ্যতার তথ্যে ‘অসঙ্গতি’! তৃণমূল বিধায়ককে বিঁধলেন সুকান্ত, পালটা দিলেন লাভলিও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। লাভলি মৈত্রর ডিগ্রি সংক্রান্ত তথ্য অপররিবর্তিত থাকলেও কলেজের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেখা যাচ্ছে তিন নথিতে তার কলেজের নাম ৩ রকম দেখানো হয়েছে।

রবিরার সকালেই সুকান্ত মজুমদার লাভলির শিক্ষাগত তথ্যে ‘অসঙ্গতি’ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ’বিস্ময়কর অসঙ্গতি’ রয়েছে। সুকান্ত দাবি করেন, সরকারি নথি অনুযায়ী ২০২০ সালে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। আবার তাঁর প্রচার পুস্তিকায় লেখা তিনি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিএ পাশ। আবার বিধানসভার নথিতে কলেজের নাম লেখা হয়েছে গোয়েঙ্কা কলেজ। বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তার শিক্ষাগত যোগ্যতার জায়গা ফাঁকা রাখা হয়েছে। রীতিমতো নথি তুলে এই পোস্ট করে সুকান্তর কটাক্ষ,‘খুব সহজেই অনুমেয়, এই রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে শিক্ষার মানের অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছতে পারে! আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রশ্নে তো তৃণমূলের কোনও প্রতিদ্বন্দ্বীই নেই!’

আর এর জবাব দিতে গিয়ে লাভলিও ‘হাফ প্যান্ট’ মন্ত্রী বলে বিঁধেছেন সুকান্তকে। তিনি বলেছেন, নির্বাচনের প্রার্থী হওয়ার সময় হলফনামায় জমা দেওয়া নথিতে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন বলে উল্লেখ করেছেন। এর বাইরে বাকি কোথায় কী আছে, কোথায় কী নেই, কোথায় কী ছাপা হয়েছে, কে ছেপেছে, সেটা আমি জানি না। কোথাও যদি ছাপার ভুল হয়ে থাকে, কোথাও যদি ভুল তথ্য থাকে, তার দায়িত্ব কিন্তু আমার নয়।’ তবে সেন্ট পলস কলেজে তিনি পড়তেন বলে জানিয়েছেন লাভলি। কিন্তু অভিনেত্রী হিসেবে কাজের চাপের কারণে তা ছেড়ে দিতে হয়। তবে গোয়েঙ্কা কলেজে তিনি কোনও দিন পড়েননি বলে জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *