Brazil | ব্রাজিলে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৪ জনের মৃত্যু

Brazil | ব্রাজিলে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৪ জনের মৃত্যু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাদক কারবারিদের ধ্বংস করতে মঙ্গলবার ব্রাজিলের (Brazil) আকাশে দেখা গেল সেনা হেলকপ্টার, ড্রোন, রাস্তায় সাঁজোয়া গাড়ি। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা ব্রাজিল সরকারের। এর ফলে প্রায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পুলিশ কর্তাও রয়েছে। অভিযানের পর ব্রাজ়িলের রিও ডি জেনেইরো-র রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে মৃতদেহ। এমন রক্তাক্ত অভিযানের নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ।

ব্রাজিলের একটি কুখ্যাত অপরাধী সংগঠন কমান্ডো ভার্মেলহো। দেশজুড়ে এদের মাদক ও চোরাচালানের (Medicine and smuggling) কারবারের জাল ছড়িয়ে রয়েছে। এই অপরাধীদের বিরুদ্ধে মঙ্গলবার অভিযানে নামে পুলিশ। অপরাধীদের ঘাঁটি লক্ষ্য করে বোম নিক্ষেপ করা হয়। চলে গুলির লড়াই।

এই গ্যাংকে নির্মুল করতে আঁট ঘাট বেঁধে নামে ২৫০০ পুলিশ। হঠাৎ এমন হামলায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

অভিযানের পর এক্স হ্যান্ডেলে গভর্নর ক্লাউদিও কাস্ত্রো লেখেন, ‘এটা মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান ছিল।’ এই অভিযানে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ওই অঞ্চলের সমস্ত স্কুল আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই অভিযানের নিন্দায় সরব হয়েছে ব্রাজিলের মানবাধিকার সংগঠনগুলি। তবে ব্রাজিলে এই ধরনের ঘটনা নতুন নয়। কয়েক দশক ধরে রিওতে এধরনের অভিযান চলছে। ২০২১ সালের মে মাসে, জ্যাকারেজিনহো ফাভেলায় পুলিশি অভিযানে ২৮ জন নিহত হন। আবার ২০০৫ সালের মার্চ মাসে, রিওর বাইক্সাডা ফ্লুমিনেন্স অঞ্চলে মৃত্যু হয়েছিল ২৯ জনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *