উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। প্রায় সাড়ে ১০ ঘন্টা জেরা করার পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে। তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, ইতিপূর্বে শিক্ষক নিয়োগ দুর্নীতির সূত্র ধরে তল্লাশি চালানো হয় অয়ন শীলের সল্টলেকের অফিসে। সেই অভিযান চলাকালীন অফিসের একটি ডাস্টবিন থেকে পাওয়া চিরকূটের সূত্র ধরেই নাকি পুর-দুর্নীতির একাধিকে তথ্য উঠে আসে তদন্তকারীদের সামনে। এবার সেই পুর-দুর্নীতি মামলাতেই গ্রেপ্তার করা হল সুজিত বসুকে।
