উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই গণেশ চতুর্থী। আর গণেশের ভোগপ্রসাদে লাড্ডু তো থাকবেই। দোকানে নানা স্বাদের লাড্ডু বিক্রি হলেও, তবে চাইলে বাড়িতেই বানাতে পারেন এটি। কিন্তু লাড্ডু বাড়িতে বানাতে চাইলে কয়েকটি ভুল এড়িয়ে চলতে হবে। নাহলে বিগড়ে যেতে পারে লাড্ডুর স্বাদ (Suggestions)। জেনে নিন সেগুলি…
১. লাড্ডুর স্বাদ বাড়িয়ে তুলতে কাজু, পেস্তা দিতে পারেন। তবে পাক দেওয়ার সময় কাজু, কিশমিশ ছড়িয়ে দিলে চলবে না। কাজু, কিশমিশ বা পেস্তা আগে শুকনো কড়াইয়ে ঘিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলে স্বাদ ভালো হবে। কাঁচা ড্রাইফ্রুটস কখনও লাড্ডুতে দেবেন না।
২. বেসনের লাড্ডুতে অনেকেই চিনির গুঁড়ো ব্যবহার করেন। তবে চিনি গুঁড়োর বদলে, চিনি দিলে লাড্ডুর স্বাদ ভালো হবে। অনেকে ভাবেন চিনি গলতে সময় লাগবে। তাই চিনির গুঁড়ো দিয়ে দেন। কিন্তু এতে উলটে স্বাদ বিগড়ে যেতে পারে। তবে তাড়াহুড়ো থাকলে চিনির রস ব্যবহার করতে পারেন। রস যেন খুব পাতলা বা ঘন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৩. বেসন, বোঁদে কিংবা মুগডাল, উপকরণ যাই হোক মিশ্রণ নাড়াচাড়া করার সময় একেবারেই আঁচ বাড়িয়ে রাখবেন না। এতে মিশ্রণ পুড়ে যেতে পারে। অনেকেই তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আঁচ বাড়িয়ে রাখেন। তাতে দ্রুত বাদামি রং ধরে এলেও বাইরে থেকে কাঁচা থেকে যায় লাড্ডু।
