Sudip Bandyopadhyay | এনডিএ-র ‘মঙ্গল মিলন’ বৈঠকে মোদি-শার পাশেই সুদীপ

Sudip Bandyopadhyay | এনডিএ-র ‘মঙ্গল মিলন’ বৈঠকে মোদি-শার পাশেই সুদীপ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : এনডিএ-র সাপ্তাহিক ‘মঙ্গল মিলন’ বৈঠকে এবার প্রথম সারিতে দেখা গেল কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার দিল্লির এই হাই-প্রোফাইল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে প্রথম সারিতে দেখা যায় তাঁকে।

বৈঠকে যোগ দিতে যাওয়ার ঠিক আগে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, ‘আমি দেশের অন্যতম বর্ষীয়ান সাংসদ। আজ প্রথমবার এনডিএ-র বৈঠকে যোগ দিতে যাচ্ছি। খুবই খুশি।’

তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদের ভবিষ্যৎ ও অবস্থান নিয়ে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। এমনকি ২০ জন সাংসদের মধ্যে ৩ জন সংখ্যালঘু প্রতিনিধি পুনরায় পুরোনো দলে ফিরতে পারেন বলেও জল্পনা ছড়ায় দিল্লির রাজনৈতিক বৃত্তে। তবে সমস্ত জল্পনা খারিজ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, ‘NCPI সাংসদরা ভীষণ ভাবে সঙ্ঘবদ্ধ।’

এনডিএ-র শরিক দল হিসেবে গত দু’সপ্তাহ ধরে এনসিপিআই প্রতি মঙ্গলবারের রুটিন বৈঠকে অংশ নিলেও লোকসভায় এখনও পৃথক সংসদীয় দল হিসেবে আনুষ্ঠানিক মান্যতা পায়নি। বক্তব্য পেশের সময় তাঁদের পরিচয় দেখানো হচ্ছে তৃণমূল সাংসদ হিসেবেই। তবে শরিক দল হিসেবে তারা এনডিএ-তেই থাকবে নাকি বিজেপির সঙ্গে মিশে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা জারি রয়েছে। এরই মধ্যে দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *