SSC 2016 | ‘পাস’ বিলি নিয়ে অশান্তির অভিযোগ, নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বিক্ষোভ

SSC 2016 | ‘পাস’ বিলি নিয়ে অশান্তির অভিযোগ, নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বিক্ষোভ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Courtroom)। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর (SSC 2016) চাকরি। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক হওয়ার কথা। অভিযোগ, বৈঠকের ‘পাস’ পাননি অনেকে। ফলে চাকরিহারাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে বৈঠকে থাকার জন্য নেতাজি ইন্ডোরের সামনে রবিবার রাত থেকে জড়ো হয়েছেন বহু চাকরিহারা প্রার্থী। তাঁদের অভিযোগ, সকলকে ভিতরে যাওয়ার ‘পাস’ দেওয়া হচ্ছে না। ‘পাস’ও বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাঁরা রাত থেকে বসে আছেন, তাঁদের ‘পাস’ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ‘যোগ্য’দের বঞ্চিত করে ওই পাস ‘অযোগ্য’দের দেওয়া হয়েছে বলে অভিযোগ। এনিয়ে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারাদের একাংশ। সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল রাত থেকে শহিদ মিনারের সামনে জমায়েত করেছেন চাকরিহারাদের একাংশ। তাঁরাও নেতাজি ইন্ডোরে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন।

চাকরিহারাদের একাংশের দাবি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ‘পাস’ দেওয়া হয়েছে। ‘যোগ্য’ প্রার্থীরা এই ‘পাস’ পেয়েছেন। কীভাবে ‘যোগ্য’ বাছা হল? তার উত্তরে চাকরিহারাদের বক্তব্য, মামলাকারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া, ওএমআর শিট দেখে ‘ঠিক করা হয়েছে’ কারা যোগ্য। তাঁরাই পাস পেয়েছেন। অন্য একাংশের অভিযোগ, এই ‘পাস’ কোথা থেকে দেওয়া হল, তাঁরা জানেন না। তাঁরা কোনও ‘পাস’ পাননি। কিন্তু তাঁরা নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে চান।

গতকালই চাকরিহারাদের একাংশ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কিন্তু একজন ‘অযোগ্য’ প্রার্থীও সেই বৈঠকে থাকলে তাঁরা বৈঠক বানচাল করে দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *