দেশত্যাগ এবং প্রত্যাবর্তন – বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের দু’পর্বেই অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী আমনজনতা। সম্প্রতি হাসিনা প্রত্যাবর্তনের প্রাক্কালে তাঁর দল দেশে ‘নিষিদ্ধ’ হয়েও যেভাবে অরাজকতা করছে, তা ভয়ংকর। তাদের রুখতে পথে নেমে আবার হিন্দুদের উপর অযাচিত নির্যাতনের নজিরও দেখা যাচ্ছে। ইউনুসের আমলের ‘সেই ট্র্যাডিশন সমানে চলিছে’। গত দু-একদিনে গোপালগঞ্জ, নড়াইলে সংখ্যালঘু পরিবার এবং আওয়ামি দলের নেতা-কর্মীদের প্রায় ২০০ বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল বিএনপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘুদের হয়ে নতুন কবিতা লিখলেন কবি শ্রীজাত। ‘উঠোন’ নামে তাঁর কবিতার মূল প্রতিপাদ্য – পড়শি দেশে হিন্দু হওয়ার মাশুল দিতে হচ্ছে আমাদেরই স্বজাতির মানুষজনকে।
তাঁর লেখায় উঠে এসেছে সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ আক্রমণ। তা এরকম –
‘চিরকালীন পড়শিজনে/’হিন্দু’ হবার মাসুল দিক।/তোমার ধর্ম এই কি শেখায়?/পাশের ঘরে আগুন দাও?/আজ পোড়ে ভাত, কাল যে কে খায়…/পুড়বে তোমার উঠোনটাও।/সেদিন তোমায় কে বাঁচাবে?/পড়শি তোমার আগেই শেষ।’
আরও পড়ুন:
শুধু বাংলাদেশ নয়, আজকের সময়ে দাঁড়িয়ে পৃথিবীর বহু দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘু মানুষজন। তাই যথাযথভাবেই কবিতার শুরুতে শ্রীজাত লিখেছেন, ‘যে যেখানে সংখ্যালঘু/তার সেখানে জীবন শেষ/ চোখ বুজে আজ পাশ ফেরো ঘুম —/জ্বলছে জ্বলুক বাংলাদেশ!’ প্রতিবেশী দেশের এহেন পরিস্থিতির আঁচ কি আদৌ লাগছে আমাদের গায়ে? একটা নির্দিষ্ট ধর্মের মানুষজনকে ‘শত্রু’ বলে চিহ্নিত করে সেখানকার সংখ্যাগুরুরা যে রাস্তায় হাঁটছেন, তার ভবিষ্যৎ কতখানি অন্ধকারাচ্ছন্ন, সেই ধারণা তাঁদের নেই বলেই কবিতায় মতপ্রকাশ করেছেন শ্রীজাত। তাঁর লেখায় উঠে এসেছে সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ আক্রমণ। তা এরকম –
‘চিরকালীন পড়শিজনে/’হিন্দু’ হবার মাসুল দিক।/তোমার ধর্ম এই কি শেখায়?/পাশের ঘরে আগুন দাও?/আজ পোড়ে ভাত, কাল যে কে খায়…/পুড়বে তোমার উঠোনটাও।/সেদিন তোমায় কে বাঁচাবে?/পড়শি তোমার আগেই শেষ।’
এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশে ইউনুসের আমলে লাগামহীন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কবিতায় গর্জে উঠেছিলেন শ্রীজাত। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। অভিযোগ, আওয়ামি লিগের উপর দমনপীড়নের অংশ হিসেবে আওয়ামি সমর্থক বলে পরিচিত দেশের বিশিষ্টজনদেরও টার্গেট করছে তারেক রহমানের পুলিশ। সম্প্রতি নায়িকা জ্যোতিকা জ্যোতি-সহ বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্বকে থানায় তুলে নিয়ে যাওয়া, গ্রেপ্তার তারই প্রমাণ। এর মধ্যেও পরোক্ষে হিন্দু বিদ্বেষের বীজ নিহিত রয়েছে বলে মনে করা হয়েছে। সবমিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি বেশ নিন্দনীয়। একজন সংবেদনশীল, সৃষ্টিশীল মানুষ হিসেবে শ্রীজাতর লেখায় সেই শ্লেষ ও প্রতিবাদ উঠে আসা তাই স্বাভাবিক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
