উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীতকাল মানেই বাজার ভরে ওঠে টাটকা সবজিতে। কিন্তু এই রঙিন ভিড়ের মাঝেই এক নীরব নায়ক আছে, নাম তার পালং শাক। আয়রনসমৃদ্ধ এই শাককে অনেকে ‘সবজির রাজা’ বলে থাকেন। সাধারণত পালং শাক খাওয়া হয় তরকারি, ডাল, বা বিভিন্ন কারিতে। কিন্তু আপনি কি কখনও পালং শাকের আচার(Spinach Pickle Recipe) খেয়েছেন? এই রেসিপি জেনে নিন।
উপকরণ:
পালং শাক ২০০ গ্রাম, সর্ষের তেল হাফ কাপ, রসুন ৮-১০ কোয়া, শুকনো লাল লংকা ৪–৫টি, সর্ষে ও মেথি দানা ১ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লাল লংকাগুঁড়ো ১ চামচ, নুন স্বাদ অনুযায়ী, ভিনিগার ২ চামচ, চিনি ১ চামচ।
পদ্ধতি
পালং শাক ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। জল থাকলে আচার নষ্ট হতে পারে। একটি প্যানে সর্ষের তেল ভালোভাবে ফোড়ন দিন। তেল গরম হলে রসুন, শুকনো লঙ্কা, সর্ষে ও মেথি দিন। সমস্ত মশলা ফাটতে শুরু করলে পালং শাক(Spinach) দিয়ে দিন। মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এ বার হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন ও চিনি দিয়ে নেড়ে দিন। পালং শাক ভালভাবে মেশানো হলে গ্যাস বন্ধ করে ৫ মিনিট ঠান্ডা হতে দিন। শেষে ভিনিগার মিশিয়ে শুকনো কাচের বোতলে ভরে রাখুন। দুই দিন রোদে রাখলে আচারটি আরও স্বাদ বাড়াবে।
