Spinach | পালং শাক স্বাস্থ্যের পক্ষে ভালো, তবে খাওয়ার ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলুন

Spinach | পালং শাক স্বাস্থ্যের পক্ষে ভালো, তবে খাওয়ার ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলুন

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পালংশাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো (Spinach)। ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে পারে এই শাক। সেই সঙ্গে এই শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। যা হাড় গঠনের জন্য উপকারী। তবে যেকোনও কিছুই বেশি খেলে শরীরে দেখা দেবে সমস্যা। তাই পালং শাক খাওয়ার ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখতেই হবে। সেগুলি জেনে নিন।

১. প্রতিদিন পালং শাক খাওয়া উচিত নয়। এতে পেটের প্রবল সমস্যা দেখা দিতে পারে। পালংশাক বেশি খাওয়া হয়ে গেলে বদহজম এবং গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তীব্রভাবে।

২. যেকোনও শাকই ভালোভাবে না ধুয়ে খাওয়া উচিত নয়। পালং শাকের ক্ষেত্রেও এই নিয়ম ভীষণ ভাবে প্রযোজ্য। পালং শাক ভালোভাবে না ধুয়ে খেলে শাকের মধ্যে বালি, মাটি থেকে যাবে। আর এগুলো পেটে গেলে অবধারিতভাবে বাড়বে পেটের সমস্যা।

৩. পালং শাক বেশি খাওয়া হয়ে গেলে কিডনিতে পাথর হতে পারে। কারণ এই শাকের মধ্যে রয়েছে প্রচুর অক্সালেট যা এই সম্ভাবনা বাড়িয়ে দেয়। যাঁদের পেটের সমস্যা এমনিতেই রয়েছে তাঁরা পালং শাক খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *