Khaleda zia | চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে, মঙ্গলবার আসছে এয়ার অ্যাম্বুল্যান্স

Khaleda zia | চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে, মঙ্গলবার আসছে এয়ার অ্যাম্বুল্যান্স

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আসছে মঙ্গলবার সকালে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল সূত্রের খবর, ওষুধ বা চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না বিএনপি নেত্রী।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার সকালে সংবাদ মাধ্যমকে একথা জানান।

সামাদ বলেছেন, ‘এয়ার অ্যাম্বুল্যান্সটি এফএআই অ্যাভিয়েশন গ্রুপের। সেটি আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে।’ তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না, সেটি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।

দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদার ডায়াবিটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা মাঝে কিছু সময় নিয়ন্ত্রণে ছিল। তবে হঠাৎ তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি সংকটমুক্ত নন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *