Suvendu Adhikari | এবার খুলবে ‘জিটিএ ফাইলস’! উত্তরবঙ্গে পা রেখেই হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari | এবার খুলবে ‘জিটিএ ফাইলস’! উত্তরবঙ্গে পা রেখেই হুঁশিয়ারি শুভেন্দুর

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর উত্তরবঙ্গের মাটিতে পা রেখেই পাহাড় রাজনীতিতে বড় ধামাকা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শিলিগুড়িতে নেমেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিগত সরকারের আমলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)-তে কীভাবে কাজ হয়েছে, কতটা কাজ হয়েছে এবং কোথায় কোথায় অর্থ বরাদ্দ হয়েছে, সেই সমস্ত ফাইল এবার নতুন করে খোলা হবে। পাহাড়ের সার্বিক উন্নয়নের স্বার্থে দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) একইভাবে উত্তরকন্যায় দুর্নীতির অভিযোগ করেছিলেন। সব কিছু তদন্ত করে দেখা হবে, সেই হুঁশিয়ারি তিনিও জানিয়েছিলেন। এবার থেকে প্রতি সপ্তাহে একদিন করে তিনি উত্তরকন্যায় বসে কাজকর্ম দেখাশোনা করবেন। মন্ত্রীর সেই বার্তার পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ‘জিটিএ ফাইলস’ খোলার হুঁশিয়ারি পাহাড়ের রাজনৈতিক অলিন্দে ব্যাপক কম্পন তৈরি করেছে।

অন‍্যদিকে, বিধানসভা নির্বাচনে বাজিমাতের পর গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের লক্ষ্য জিটিএ। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে ‘লালকুঠি’ ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল অতি সম্প্রতি। তবে পর্যটনের ভরা মরশুম থাকায় সেই অভিযান থেকে আপাতত সরে এসেছিলেন তিনি। তৃণমূল আমলে প্রবল দুর্নীতি জিটিএ-তে হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন বিমল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *