Sonali Bibi | উৎকন্ঠার অবসান! মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন সোনালি বিবি

Sonali Bibi | উৎকন্ঠার অবসান! মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন সোনালি বিবি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন বীরভূমের সোনালি বিবি ও তার নাবালক সন্তান। শুক্রবার সন্ধ্যা নাগাদ তাদের ফেরানো হয়। জুলাই মাসে বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে সোনালি বিবি সহ ৬ জনকে ধরে দিল্লি পুলিশ। অভিযোগ, যাবতীয় নথিপত্র থাকতেও জোর করে তাদের বাংলাদেশি পুশব্যাক করা হয়। তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ মডেল থানার পুলিশ।

প্রায় ৬ মাস বাংলাদেশের জেলেই আটক ছিলেন সোনালি বিবি সহ তার পরিবারের সকলে। গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট তাঁদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফেরানোর নির্দেশ দেয়। কিন্তু, কেন্দ্র তা না-মানায় হাইকোর্ট আদালত অবমাননার মামলা করার নির্দেশ দেয়। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র। গত বুধবার সুপ্রিম কোর্টও জানিয়ে দেয় সোনালি বিবিদের ফেরাতে হবে।

অন্যদিকে অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও বাংলাদেশের জেলে আটক সোনালি বিবির জামিন মিলছিল না। গত ছয় মাস বাংলাদেশের জেলেই ছিলেন তিনি। দিন দুয়েক আগে তাকে সহ পরিবারের সকলকে জামিন দেওয়া হয়।তারপরই সোনালি বিবিকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত মহদীপুর সীমান্ত দিয়ে ফেরানো হয় সোনালি বিবিকে। তবে সোনালির স্বামী দানিশ শেখ, সুইটি বিবি ও তাঁর দুই নাবালক সন্তানকেও একসঙ্গে না ফেরানোয় প্রশ্ন উঠেছে। তৃণমূলের তরফে এর প্রতিক্রিয়ায় কঠোর আক্রমণ করা হয়েছে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানান, শুধুমাত্র বাংলায় কথা বলার অভিযোগে সোনালি বিবি ও তাঁর পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। বাংলার মানুষ ২০২৬ সালে এই বিজেপিকে যোগ্য জবাব দেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *