উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলের জেরে মঙ্গলবার দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া আগামী কয়েকদিন যথেষ্ট প্রতিকূল থাকবে। মঙ্গলবারের পাশাপাশি বুধ ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এমনকি শুক্রবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সময় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal) নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলের জেরে মঙ্গলবার দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে এবং দুর্যোগের আর কোনও সতর্কতা নেই, যদিও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

