উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্মৃতি মান্ধানার বিয়ে পিছিয়ে যাওয়ার কারণ ছিল বাবার অসুস্থতা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল পুরো ছবিটা। বিতর্কে জড়িয়ে পড়লেন পলাশ মুচ্ছল (Smriti Mandhana-Palaash Muchhal)। তিনি নাকি হবু স্ত্রী স্মৃতিকে ঠকাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট (স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)-কে কেন্দ্র করে এই বিতর্কই তৈরি হয়েছে। এর মধ্যেই উঠে আসে পলাশের প্রাক্তন প্রেমিকার কথাও। আর এবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তাঁর একটি পুরোনো ভিডিও ভাইরাল হল।
হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) প্রাক্তন স্ত্রী নাতাশা। তিনি নিজেও বলিউডের (Bollywood) পরিচিত মুখ। একদিকে যখন পলাশকে নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছে, সেইসময় নাতাশার সঙ্গে পলাশকে নিয়ে নতুন গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। যদিও ভিডিওটি কয়েক বছর আগের। বর্তমান পরিস্থিতির সঙ্গে যোগ নেই। তবুও সোশ্যাল মিডিয়ায় অনেকে একে সমালোচনার বিষয়বস্তু করে তুলেছেন।
#PalashMuchhal is in contact with #NatashaStankovic that’s why #SmritiMandhana marriage obtained affected…#BiggBoss19pic.twitter.com/0R6iIp3QAV
— SHIVAM MALIK MAHADEV 🕉 (@ShivhatJaanSid) November 25, 2025
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন স্মৃতি ও পলাশ। দিনকয়েক আগে নাটকীয় কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সংগীত পরিচালক পলাশ। একে একে হয় মেহেন্দি, সংগীত ও গায়ে হলুদের অনুষ্ঠানও। ২৩ নভেম্বর বিয়ের কথা থাকলেও স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় থমকে যায় অনুষ্ঠান। পরদিনই সামনে আসে বিতর্কিত স্ক্রিনশট। যদিও সেগুলি নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। এদিকে, বিয়ে পিছিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন স্মৃতি মান্ধানা।
