Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

ভিডিও/VIDEO
Spread the love


অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতেও লেগেছে পরিবর্তনের হাওয়া। যেমন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পোস্টার যেমন জ্বলজ্বল করছে ডুয়ার্সকন্যায়, তেমনই আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় নজরে আসছে ছ’তলা নীল-সাদা ভবনে। ডুয়ার্সকন্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যে কবিতার ফলক ছিল, সেটা ঢাকা অবস্থায় রয়েছে। নির্বাচন ঘোষণা হতেই আর্দশ আচরণবিধি অনুযায়ী ডুয়ার্সকন্যার ওই ফলক ঢেকে দেওয়া হয়েছিল। তবে সেটা আর খোলা হয়নি। রাজ্যের পটপরিবর্তন হতেই কর্মীরা আর সাহস পাচ্ছেন না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। এমনকি ধন্দে আধিকারিকরাও।

এদিন এ বিষয়ে আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক অরবিন্দ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘যে রকম গাইডলাইন পাচ্ছি সেরকম কাজ করা হচ্ছে। ওটা ঢাকা থাকবে নাকি খোলা, সেটা জেলা শাসকই বলতে পারবেন।’ অন্যদিকে, জেলা শাসক ময়ূরী ভাসুর কাছে এই বিষয়টি জানতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ফলক ঢাকা অবস্থায় থাকায় জোরালো চর্চা কর্মীদের মধ্যে। আলিপুরদুয়ার নতুন জেলা হওয়ার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার নিয়ে একটি কবিতা লেখেন। গত বছর জেলার দশ বছর পূর্তির অনুষ্ঠানে ডুয়ার্সকন্যায় ওই কবিতাকে একটি ফলকে খোদাই করে বসানো হয় ডুয়ার্সকন্যায় ঢোকার মূল গেটের পাশেই।

মসনদে বিজেপি সরকার আসতেই সেই ফলকই এখন প্রশ্ন। বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর ওই ফলকে সাদা কাগজ লাগিয়ে দেওয়া হয়েছিল। সেটা আর সরানো হয়নি নির্বাচন শেষ হওয়ার পর। এদিন ডুয়ার্সকন্যায় এক কর্মীকে এই নিয়ে জিজ্ঞেস করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সেখানে আর কেউ হাত দেননি। রাজ্যে তৃণমূল সরকার আবার থাকলে হয়তো সেই কাজ সহজ ছিল, ফলক ফলকের মতোই থাকত। কাগজও সরে যেত। তবে এখন বিজেপির সরকার আসায় আগ বাড়িয়ে আর কেউ কাগজ সরাতে সিদ্ধহস্ত হচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *