Sitalkuchi | তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার! শাসকদলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

Sitalkuchi | তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার! শাসকদলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ

শিক্ষা
Spread the love


শীতলকুচি: তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের (Sitalkuchi) গোঁসাইরহাট বাজারে।

জানা গিয়েছে, এদিন দেহটি বাজারের মাংসহাটিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে কেউ চিনতে না পারলেও পরে জানা যায়, মৃত ব্যক্তির নাম দিলীপ দেবনাথ। তাঁর বাড়ি কোচবিহার গড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানকার তৃণমূল নেতা হিসেবেই পরিচিত্ ছিলেন তিনি (TMC Chief)। তাঁর স্ত্রী লক্ষ্মী দেবনাথ বর্তমানে ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যা।

নিহতের পরিবারের অভিযোগ, রাজ্যে পালাবদলের পর থেকেই বাড়িছাড়া ছিলেন তাঁরা। আত্মীয়ের বাড়ি বাড়ি আশ্রয় নিচ্ছিলেন। বর্তমান শাসকদলের বিরুদ্ধে তাঁদের বাড়ি ভাঙচুর এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার গুরুতর অভিযোগ তুলেছে পরিবার। কোনও উপায় না পেয়েই দিলীপ চরম পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গার মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *