SIR in West Bengal | ভোটার তালিকায় বড় রদবদল? আজ ফের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন

SIR in West Bengal | ভোটার তালিকায় বড় রদবদল? আজ ফের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সোমবারের পর আজ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ (Supplementary Listing) করতে চলেছে নির্বাচন কমিশন (ECI)। কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এ পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি হয়েছে। যদিও গত সোমবার রাত ৯টায় তালিকা প্রকাশের কথা থাকলেও তা মধ্যরাতে প্রকাশিত হয়েছিল, আজকেও রাত ৯টার সময় পিছিয়ে ফের মধ্যরাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভোটের প্রচারে সরগরম রাজ্য। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কোনও সভা না থাকলেও জোড়াফুল শিবিরের হয়ে তিনটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিনপুর, পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তাঁর জনসংযোগ কর্মসূচি রয়েছে। অন্যদিকে, পদ্মশিবিরের হয়ে পূর্ব মেদিনীপুরে নির্বাচনী জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *