SIR | ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, SIR আতঙ্কে আত্মঘাতী বীরভূমের বৃদ্ধ

SIR | ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, SIR আতঙ্কে আত্মঘাতী বীরভূমের বৃদ্ধ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। বুধবার রাতে বীরভূমে  মেয়ের বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধের ঝুলন্ত দেহ। মৃতের নাম ক্ষীতিশ মজুমদার। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, SIR ঘোষণার পর দেখা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় ক্ষিতীশ মজুমদারের নাম নেই। এটা জানার পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। বারবার আশঙ্কা প্রকাশ করেন, ভোটার তালিকায় নাম নেই বলেই আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যদিও পরিবারের লোকেরা তাঁকে অনেক বুঝিয়েছিলেন। কিন্তু তিনি এতটাই আতঙ্কে ছিলেন, যে পরিবারের কথাও তাঁর কানে পৌঁছয়নি। অগ্যতা চরম সিদ্ধান্ত নিলেন।

বৃদ্ধের পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে প্রায় ৩০ বছর আগে ভারতে আসেন ক্ষিতীশ বাবুর পরিবার। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তাঁরা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভোটার তালিকায় তাঁর পরিবারের নাম রয়েছে। তবে SIR ঘোষণার পর পাড়া-প্রতিবেশীদের কাছ শোনের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই মতো পরিবারের লোকেরদের সাহায্যে ২০০২ সালের ভোটার তালিকা দেখতেই মানসিকভাবে ভেঙে পড়েন ক্ষিতীশ বাবু। দেখেন তালিকায় তাঁর নাম নেই। পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার ভয়েই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ইতিমধ্যেই মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

বিস্তারিত আসছে…………………………

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *