বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে কেন তাড়াহুড়ো করে বাংলায় এসআইআর হচ্ছে, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। খসড়া তালিকা প্রকাশের ক্ষেত্রেও বাংলার দিনক্ষণ অপরিবর্তিত। তবে পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ছে সময়। কমিশনের ‘বিমাতৃসুলভ’ এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তামিলনাড়ু এবং গুজরাটে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বেড়ে দাঁড়িয়ে হয়েছে ১৪ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবরে ১৮ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ নেই। উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয়েছে। তামিলনাড়ু এবং গুজরাটে আগামী ১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে ২৩ ডিসেম্বর বেরবে তালিকা। উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
