Singer Rishabh Tandon | অপ্রত্যাশিত মৃত্যু! মাত্র ৩৫-এ থামল বলিউডের বিখ্যাত গায়কের জীবন

Singer Rishabh Tandon | অপ্রত্যাশিত মৃত্যু! মাত্র ৩৫-এ থামল বলিউডের বিখ্যাত গায়কের জীবন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংগীত জগতে শোকের ছায়া। মাত্র ৩৫ থামল বিখ্যাত গায়ক ঋষভ টান্ডনের (Singer Rishabh Tandon) যাত্রা। হৃদরোগে (Coronary heart assault) আক্রান্ত হয়ে মারা গেলেন ঋষভ। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া অনুরাগীদের মধ্যে।

চলতি বছর করবা চৌথের দিন ঋষভের স্ত্রী ওলেসা টান্ডন স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই বিশেষ দিন উদযাপনের বেশকিছু ছবি ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। আবার এই মাসেই ছিল গায়কের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের দানধ্যানও করেছিলেন। কিন্তু কেউ বুঝতেও পারেনি স্ত্রীর প্রার্থনা বৃথা যাবে। অকালে ঝরে যাবে এমন একটি তরতাজা প্রাণ।

ঋষভের পোশাকি নাম ছিল ফকির। তাঁর অনুগামীরা তাঁকে ফকির নামেই চিনত। তিনি যে সমস্ত গান গেয়েছেন তারমধ্যে ‘ইয়ে আশিকি’, ‘ইশ্‌ক্‌ ফকিরা’, ‘চাঁদ তু।’ দীপাবলির দিন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। সেখানে গিয়ে হঠাৎই শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাকি মৃত্যু হয়েছে ঋষভের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *