Aishwarya Rai Bachchan | মঞ্চে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম! প্রেম-ধর্ম নিয়ে বিশেষ বার্তা ঐশ্বর্যর   

Aishwarya Rai Bachchan | মঞ্চে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম! প্রেম-ধর্ম নিয়ে বিশেষ বার্তা ঐশ্বর্যর   

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পুট্টাপার্থীতে শ্রী সত্য সাই বাবার (Sri Sathya Sai Baba) জন্মশতবার্ষিকী উদযাপনে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), ক্রিকেটার শচিন তেন্ডুলকার সহ আরও অনেকেই। এই অনুষ্ঠানেই জাতপাত, ধর্ম ও প্রেম নিয়ে বিশেষ বার্তা দেন ঐশ্বর্য। এমনকি মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রী মোদির পা ছুঁয়ে প্রণামও করেন তিনি।

এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মানবতা ও প্রেমের গুরুত্ব সম্পর্কে বলেন ঐশ্বর্য। তিনি বলেন, ‘একটি মাত্র জাতি রয়েছে, মানবতার জাতি। একটাই ধর্ম আছে, ভালোবাসার ধর্ম। একটাই ভাষা আছে, হৃদয়ের ভাষা। ঈশ্বরও একটাই, আর তিনি সর্বব্যাপী।’

এদিন বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানান প্রাক্তন বিশ্বসুন্দরী। তিনি বলেন, ‘আজ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিশেষ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জ্ঞান, অনুপ্রেরণা জাগানো কথাগুলি শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আপনার উপস্থিতি এই শতবর্ষ উদযাপনে পবিত্রতা এবং অনুপ্রেরণা যোগ করেছে। সেই সঙ্গে স্বামীজির বার্তার কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, প্রকৃত নেতৃত্ব হল সেবা। আর মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *