Simple Yoga Workout routines | কম্পিউটারে একটানা কাজ করে বাড়ছে ঘাড়-পিঠের যন্ত্রণা? মুক্তি পেতে করুন এই ব্যায়ামগুলি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ল্যাপটপ বা কম্পিউটারে একটানা দীর্ঘক্ষণ কাজ করা কিংবা সারাক্ষণ মোবাইল ব্যবহারের কারণে ঘাড়, কাঁধ ও পিঠের ব্যথা এখন একটি সাধারণ সমস্যা। অনেকে ব্যথানাশক ওষুধের মাধ্যমে সাময়িক উপশম খুঁজলেও তা দীর্ঘস্থায়ী সমাধান দেয় না। নিয়মিত কিছু সহজ যোগাসন ও ব্যায়াম অভ্যাসের মাধ্যমে এই যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব (Simple Yoga Workout routines)।

কার্যকরী ব্যায়াম ও আসনসমূহ:

মার্জারাসন: মাটিতে হাত ও পায়ের উপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গি করুন। পিঠ ফুলিয়ে মাথা নিচু করে শ্বাস নিন এবং পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে অন্তত ৫ মিনিট এই আসনটি অভ্যাস করুন।

ওয়াল পুশ-আপ: দেওয়ালের মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত দেওয়ালে রাখুন। সাধারণ পুশ-আপের মতো শরীরের উপরের অংশ দেওয়ালের দিকে এগিয়ে নিন ও পিছিয়ে আনুন। এটি ঘাড় ও কাঁধের পেশি সবল করতে সাহায্য করে।

ভুজঙ্গাসন: ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে হাতের তালু পাঁজরের দুই পাশে মাটিতে রাখুন। কোমর থেকে নীচ পর্যন্ত মাটিতে রেখে হাতের ওপর ভর দিয়ে শরীরের উপরের অংশ ধীরে ধীরে তুলে মাথা পিছনের দিকে ঝুঁকিয়ে রাখুন। ২০ থেকে ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে থেকে প্রথম দিকে ৩ বার এবং পরে ৫ থেকে ৬ বার করুন।

নেক স্ট্রেচ: চেয়ারে সোজা হয়ে বসে দুই কাঁধ টানটান রাখুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে মাথা ডান থেকে বাঁ দিকে ১০ বার এবং বাঁ থেকে ডান দিকে ১০ বার ঘোরান। এরপর মাথা পিছন দিকে হেলিয়ে আবার সামনের দিকে ঝোঁকান ১০ বার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *