SIM Card New Guidelines | একগাদা সিম কার্ড তোলার দিন শেষ! ২৪ অগাস্ট থেকে কড়া হচ্ছে কেন্দ্রের নিয়ম, জেনে নিন বিশদে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ সিম কার্ড কেনার নিয়মে বড়সড় বদল আনছে কেন্দ্র (SIM Card New Guidelines)। এবার থেকে চাইলেই নিজের নামে ইচ্ছেমতো বা একগাদা সিম কার্ড তোলা যাবে না। ২৪ অগাস্ট থেকে কার্যকর হতে চলা নতুন নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি তাঁর নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড ইস্যু করতে পারবেন। এর বেশি সিম কার্ড নিজের নামে রাখা বা ব্যবহার করা যাবে না। পাশাপাশি, জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে এই সর্বোচ্চ সীমার সংখ্যাটি আরও কম, অর্থাৎ সর্বাধিক ৬টি সিম কার্ড তোলা যাবে।

নিজের নামে কতগুলি সিম চালু আছে কীভাবে জানবেন? আমাদের অনেকের অজান্তেই অনেক সময় একাধিক সিম কার্ড চালু থাকে, যা পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই আপনার নামে ঠিক কতগুলি অ্যাক্টিভ কানেকশন রয়েছে, তা জেনে রাখা অত্যন্ত জরুরি। খুব সহজেই এই তথ্য জানতে পারেন:

  • প্রথমে অফিশিয়াল Sanchar Saathi Portal ভিজিট করুন অথবা সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করুন।
  • এরপর ওয়েবসাইটের ‘Know Your Cellular Connections’ বা ‘Approve/Report your cell connections’ অপশনটি সিলেক্ট করুন।
  • আপনার মোবাইল নম্বর এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোড দিন।
  • মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে সাবমিট করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত সমস্ত মোবাইল নম্বরের তালিকা স্ক্রিনে চলে আসবে।
  • এর মধ্যে যদি এমন কোনো নম্বর থাকে যা আপনি ব্যবহার করেন না বা আপনার পরিচিত নয়, তবে সঙ্গে সঙ্গে পোর্টালেই তা রিপোর্ট করে দিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *