Siliguri-Sikkim Nationwide Freeway 10 closed for days attributable to landslide injury

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বর্ষার প্রবল বৃষ্টি ও ধসে বিধ্বস্ত শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। বর্ষা বিদায় নিতে শুরু করলেই এবার উত্তরের পার্বত্য অঞ্চলের এই ‘লাইফ লাইন’ এবার সারানো হবে বলে খবর। কবে থেকে শুরু হবে কাজ? কত দিন বন্ধ থাকবে এই জাতীয় সড়ক? তাহলে কি পর্যটকদের সমস্যায় পড়তে হবে যানজটে? কোন পথে চলাচল করবে গাড়ি?

পুজোর মরশুমে শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়কে রাতে যান চলাচল বন্ধ থাকছে। ন্যাশনাল হাইওয়ে ইনফাস্ট্রাকচা ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বুধবার থেকে ৫ নভেম্বর পর্যন্ত দুই ধাপে রাতে যান চলাচলে বিধিনিষেধ থাকবে। ‘কন্ট্রোল অফ ন্যাশনাল হাইওয়েজ (ল্যান্ড অ্যান্ড ট্রাফিক) অ্যাক্ট, ২০০২-এর অধীনে জারি করা সরকারি নির্দেশ অনুযায়ী সেভক করোনেশন সেতু থেকে রংপো পর্যন্ত ৫২.১ কিলোমিটার দীর্ঘ সড়কে সব ধরনের যানবাহন চলাচল রাতে বন্ধ থাকবে।

আরও পড়ুন:

রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওই বিধিনিষেধ কার্যকর থাকবে। প্রথম পর্যায়ের কাজ চলবে ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত কাজ চলবে। ওই সময় রাতে যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেবক-রংপো করিডোর সংলগ্ন পাহাড়ি এলাকার ঢাল সুরক্ষা ও ভূমিধস প্রতিরোধের কাজের ঝুঁকি এড়াতে এই বিধিনিষেধ জরুরি ছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী এবং বাণিজ্যিক পরিবহন-সহ সব ধরনের যানবাহন রাতে চলাচল বন্ধ থাকবে। নির্মাণকাজের অগ্রগতি এবং নিরাপত্তার প্রয়োজনে পরবর্তী পর্যায়ে অতিরিক্ত বিধিনিষেধ অথবা রাস্তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রাতে কাজ হওয়ায় যানজট হওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই মনে করছে ওয়াকিবহাল। পুজোর সময় থেকেই পাহাড়ে পর্যটনের সিজন শুরু হয়ে যাবে। ফলে জাতীয় সড়ক খারাপ থাকলে পর্যটকদের ভোগান্তি। সেজন্যই দ্রুত ওই লাইফ লাইন সারানোর পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *