Siliguri | সাধুর ছদ্মবেশে প্রতারণার চেষ্টা যুবকের, হাতেনাতে ধরে গণধোলাই দিল উন্মত্ত জনতা    

Siliguri | সাধুর ছদ্মবেশে প্রতারণার চেষ্টা যুবকের, হাতেনাতে ধরে গণধোলাই দিল উন্মত্ত জনতা    

শিক্ষা
Spread the love


শিলিগুড়িঃ সাধুর বেশ ধরে এক গৃহবধূর গলায় থাকা সোনার চেন হাতাতে গিয়েছিল এক যুবক। কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়ে গেল হাতেনাতে। কপালে জুটল গণধোলাই। রবিবার দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়ির উত্তর একটিয়াশাল এলাকায়।

জানা গিয়েছে, এদিন তিন-চারজন যুবক সাধুর বেশে ঘুরে বেরাচ্ছিলেন এলাকায়। তাঁরা সুযোগ বুঝে এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে এক গৃহবধূর কাছে জল খেতে চায়। সেই সঙ্গে ভগবানের নাম করে নানান ভবিষ্যৎবাণী শুনিয়ে মহিলাকে বশ করার চেষ্টা করেন তাঁরা। এরপর গৃহবধূ তাঁদের কথায় প্রভাবিত হয়ে ১০০ টাকা দান করেন। সেই সময় তাঁদের মধ্যেই এক যুবক আশীর্বাদের নামে গলার সোনার মালা খুলে দিতে বলে মহিলাকে। মহিলাও তাঁর কথামতো মালাটি গলা থেকে খুলে দেন। এরপরেই সেটিকে একটি ঠাকুরের ছবি লাগানো খাতার ভেতরে ঢুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এদিকে বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা সাধুর বেশে থাকা যুবককে আটকে তল্লাশি চালায়। তল্লাশিতেই খাতা থেকে বেরিয়ে আসে সোনার মালা। ধরা পড়ে যায় যুবক। এর পরেই এলাকাবাসী তাকে ইলেকট্রিক পোলে বেঁধে শুরু করে গণধোলাই। বিপদ বুঝে বাকি সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় আশিঘর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *