Siliguri | রাজ্যজুড়ে অনুপ্রবেশের কাঁটা! শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ৮ বাংলাদেশি নাগরিক

Siliguri | রাজ্যজুড়ে অনুপ্রবেশের কাঁটা! শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ৮ বাংলাদেশি নাগরিক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: রাজ্যে অনুপ্রবেশকারী ইস্যুতে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই শিলিগুড়িতে (Siliguri) ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হল। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি জংশন থেকে আরপিএফ (RPF) এবং শিলিগুড়ি জিআরপি (GRP)-র একটি যৌথ টিম গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাধিকাপুর এক্সপ্রেসে চেপে এই আটজন যাত্রী শিলিগুড়িতে নামেন। প্রাথমিক জেরায় জানা গেছে, তারা ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করতেন এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। শিলিগুড়ি জংশনে নামার পর তারা হলদিবাড়ি যাওয়ার অপেক্ষা করছিল, ঠিক তখনই যৌথ বাহিনী তাদের পাকড়াও করে।

জানা গিয়েছে, ধৃত আটজনের মধ্যে চারজন দিনাজপুরের বাসিন্দা। তারা হলেন—মোমিন, সৌরভ রায়, কামাল চন্দ্র রায় এবং অভিষেক রায়। বাকি চারজন—গোবিন্দ রায়, সঞ্জিত রায়, টিটন চন্দ্র রায় এবং জয়ন্ত রায় নীলফামারী এলাকার বাসিন্দা।

ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। তারা কোন পথে এবং কার সহায়তায় ভারতে প্রবেশ করেছিল এবং এতদিন দেশের কোন কোন প্রান্তে কোথায় কাজ করছিল, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহে তদন্ত শুরু হয়েছে। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে নিরাপত্তা ব্যবস্থা যখন জোরদার করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *