Siliguri | বৃষ্টির জলে ভরা বিশাল গর্তে বাইক সহ তরুণের দেহ উদ্ধার! চাঞ্চল্য খাপরাইলে  

Siliguri | বৃষ্টির জলে ভরা বিশাল গর্তে বাইক সহ তরুণের দেহ উদ্ধার! চাঞ্চল্য খাপরাইলে  

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: ফোর লেনের জন্য তৈরি বিশাল গর্ত থেকে বাইক সহ এক তরুণের দেহ উদ্ধার (Deadbody discovered)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন খাপরাইল মোড় (Khaprail Extra) এলাকায়।

জানা গিয়েছে, বুধবার ভোরে পথচলতি মানুষজন রাস্তার মাঝখানে বৃষ্টির জলে ভর্তি গর্তে বাইকের হ্যান্ডেল বেরিয়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দমকলকে। এরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গর্তে তল্লাশি চালাতেই জলের মধ্যে থেকে তরুণের দেহ বেরিয়ে আসে।

ওই তরুণ রেইনকোট পরা অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। উদ্ধার করার পর তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার রাতে ওই তরুণ খাপরাইল মোড় দিয়ে যাওয়ার সময় কোনওভাবে ওই ঘেরা জায়গায় ঢুকে গিয়েছিলেন। যার জেরে বাইক সহ তিনি ওই গর্তে পড়ে যান। তবে ঘটনার পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *