TMC Rajya Sabha Candidates | তৃণমূলে রাজ্যসভার প্রার্থী চমক! বাবুল-কোয়েলের সঙ্গে  দিল্লির পথে দুঁদে প্রাক্তন পুলিশকর্তা রাজীব 

TMC Rajya Sabha Candidates | তৃণমূলে রাজ্যসভার প্রার্থী চমক! বাবুল-কোয়েলের সঙ্গে  দিল্লির পথে দুঁদে প্রাক্তন পুলিশকর্তা রাজীব 

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের (TMC Rajya Sabha Candidates) নাম ঘোষণা করে বড়সড় মাস্টারস্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে দলের পক্ষ থেকে জানানো হয়, এবার রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হচ্ছে— রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমার (Rajeev Kumar IPS), জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামীকে।

রাজ্য রাজনীতির অন্দরে সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছে রাজীব কুমারের নাম। গত ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP) পদ থেকে অবসর নিয়েছেন তিনি। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাকে এবার জাতীয় স্তরের রাজনীতিতে ব্যবহার করতে চাইছে ঘাসফুল শিবির। অন্যদিকে, টলিউডের ‘পাওয়ার হাউস’ কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে আসায় স্বাভাবিকভাবেই বিনোদন জগতে শোরগোল পড়ে গিয়েছে।

দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “বাবুল সুপ্রিয়র দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, রাজীব কুমারের প্রশাসনিক দক্ষতা, মেনকা গুরুস্বামীর আইনি প্রজ্ঞা এবং কোয়েল মল্লিকের জনমোহিনী ইমেজ— সব মিলিয়ে এই প্যানেল সংসদে বাংলার কণ্ঠস্বরকে আরও জোরালো করবে।” বিশেষ করে মেনকা গুরুস্বামীর মনোনয়নকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সুপ্রিম কোর্টে বিভিন্ন জনস্বার্থ মামলায় তাঁর লড়াই সর্বজনবিদিত। তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আইনি অভিযোগের মোকাবিলা এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে তাঁকে কাজে লাগানো হবে বলেই ধারণা।

উল্লেখ্য, আগামী ২ এপ্রিল পশ্চিমবঙ্গের ৫টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। বর্তমান বিধানসভার পাটিগণিত অনুযায়ী, তৃণমূলের ৪টি আসন পাওয়ার কথা। বিজেপি পেতে পারে একটি আসন। জল্পনা ছিল বিজেপির প্রার্থী নিয়ে, কিন্তু তার আগেই একঝাঁক হেভিওয়েট নাম সামনে এনে প্রচারের আলো কেড়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *