Siliguri | পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দুই তরতাজা যুবকের, শোকাহত গোটা পরিবার

Siliguri | পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দুই তরতাজা যুবকের, শোকাহত গোটা পরিবার

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ি এলাকায় পরপর দুটি পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। মৃতদের মধ্যে একজন শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ড ভারত নগর এলাকার বাসিন্দা সায়ন মিত্র (২৫) এবং অন্যজন আলিপুরদুয়ার জেলার দক্ষিণ কামাক্ষাগুড়ির মনোজ বর্মন (২৪)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে। মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হন সায়ন মিত্র। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সায়ন একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারত নগর এলাকায়।

এই ঘটনার প্রায় আধঘণ্টা পর রাত এগারোটার সময় দ্বিতীয় দুর্ঘটনাটি (Accident) ঘটে ফুলবাড়ির তিস্তা ক্যানেল রোড সংলগ্ন পূর্ব ধনতলা এলাকায়। সেখানে বাইক দুর্ঘটনার ফলে মারা যান মনোজ বর্মন।

দুটি ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ (Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical School) পাঠায়। এক রাতেই দুই তরতাজা প্রাণ হারানোয় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *