Siliguri | দলিতদের ১০টি সংগঠনের মঞ্চ

Siliguri | দলিতদের ১০টি সংগঠনের মঞ্চ

শিক্ষা
Spread the love


মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: বিভিন্ন ক্ষেত্রে দলিত, হরিজনরা উপেক্ষিত। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেও বঞ্চনার শিকার হতে হয় তাঁদের। দীর্ঘদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন সংগঠন এমন সব অভিযোগে সোচ্চার রয়েছে। এবারে উত্তরবঙ্গের দলিত সম্প্রদায়ের দশটি সংগঠন মিলে উত্তরবঙ্গ দলিত একতা মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করে ময়দানে নামল। মঙ্গলবার শিলিগুড়ি (Siliguri) জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটানো হয়। উত্তরবঙ্গ হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, নর্থবেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, মহাদলিত পরিসংঘ, উত্তরবঙ্গ সাফাই কর্মচারী ওয়েলফেয়ার অর্গানাইজেশন, অখিল ভারতীয় সাফাই মজদুর কংগ্রেস সহ আরও কয়েকটি সংগঠন মিলে নতুন মঞ্চ তৈরি হয়েছে।

২৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন সংগঠনের রেজিস্ট্রেশন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই ছয় মাস সংগঠনের সদস্যদের থেকে অর্থসংগ্রহ করা হবে। সেই অর্থে সংগঠন পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *