Shreyas Iyer | টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরলেন সূর্যকুমার, নতুন দায়িত্বে শ্রেয়স!

Shreyas Iyer | টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরলেন সূর্যকুমার, নতুন দায়িত্বে শ্রেয়স!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে বড়সড় ভূমিকম্প! টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপ জয়ের মাত্র তিন মাসের মাথায় বড় পদক্ষেপ নিল বিসিসিআই। অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সরিয়ে টি-টোয়েন্টির নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হলো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। বিসিসিআই-এর সাম্প্রতিক অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই ‘কঠিন’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পেছনে সূর্যকুমারের নেতৃত্ব ছিল অনবদ্য। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত ফর্ম নিয়ে প্রবল সমালোচনার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে ২০২৬ আইপিএলে সূর্যকুমারের ব্যাটিং সক্ষমতা নির্বাচকদের ভাবিয়ে তুলেছিল। সূত্র মারফত জানা গেছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে বোর্ড তরুণ ও ফর্মে থাকা নেতৃত্বের সন্ধান করছিল। এমনকি শোনা যাচ্ছে, শুধু অধিনায়কত্বই নয়, পরবর্তী স্কোয়াড থেকেও বাদ পড়তে পারেন সূর্যকুমার!

ভারতীয় ক্রিকেটে বড় কোনো ট্রফি জয়ের পরপরই নেতৃত্বের রদবদল নতুন কিছু নয়। গত বছরও ঠিক এমনটাই দেখা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কয়েক মাস পরেই ওয়ানডে দলের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিসিসিআই-এর এই ‘রূথলেস’ বা কঠোর সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি আবারও প্রমাণ করল যে, ভারতীয় দলে ‘স্টার পাওয়ারের’ চেয়েও ফর্মে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *